এক্সপ্লোর

CPM-TMC Alliance: জোট বাঁধছে সিপিএম ও মমতা তৃণমূল? কেরলের উদাহরণ তুলে বড় মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির

যে সিপিএমের ৩৪ বছরের রাজত্বের অবসান ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল, নরেন্দ্র মোদি ও বিজেপিকে রুখতে সেই তৃণমূলের সঙ্গেই কি এ রাজ্যে জোট বা কোনওরকম আসন সমঝোতায় যাবে সিপিএম?

কলকাতা: দিল্লির মতো পশ্চিমবঙ্গেও কি কাছাকাছি আসবে সিপিএম ও মমতা তৃণমূল? সম্প্রতি ভোটচুরির অভিযোগকে সামনে রেখে দিল্লিতে এককাট্টা হয়েছে বিরোধী ইন্ডিয়া ব্লক। কংগ্রেসের নেতৃত্বে সেই মঞ্চে একসঙ্গে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবিকে। কিন্তু কেন্দ্রীয় স্তরে এই বিরোধী ঐক্যের ছবি এ রাজ্যেও দেখা যাবে কিনা এ প্রশ্নে যখন জল্পনা তুঙ্গে উঠেছে, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে সমস্ত জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক। উদাহরণ তুলে ধরলেন কেরলের। যদিও বিজেপির বিরুদ্ধে লড়তে সব বিরোধীকেই পাশে চাইছে মমতা তৃণমূল। যা নিয়ে আবার কটাক্ষ করেছে বিজেপি।

অথচ কয়েকদিন আগেও দেখা দিল্লিতে দেখা গেছিল অন্য ছবি। ভোট চুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীরা একজোট হয়েছিলেন। সেখানেই উপস্থিত হন এম এ বেবি এবং মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। দু'জনেই রামলীলা ময়দানে পৌঁছে ছিলেন একইসঙ্গে। তারও আগে চিঠি চালাচালি থেকে ফোনাফোনি সবই হয়েছে রাজনীতির মতাদর্শ অনুযায়ী দুই ভিন্ন শিবিরে থাকা শীর্ষ দুই নেতার মধ্যে। রামলীলার ময়দানে ভাষণ দেওয়ার সময় এম এ বেবি জানিয়েছিলেন, ভোটচুরি শেষ করতে একজোট হয়ে এই লড়াই এগিয়ে নিয়ে যাবেন তাঁরা। এম এ বেবিকে সমর্থন জানিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও মমতা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী তাঁকে এবং বামপন্থী দলগুলোকে ধন্যবাদ জানান উপস্থিত হওয়ার জন্য। কিন্তু সেসব সবই কেন্দ্রীয় স্তরে। রাজ্য স্তরে কী হবে?

যে সিপিএমের ৩৪ বছরের রাজত্বের অবসান ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল, নরেন্দ্র মোদি ও বিজেপিকে রুখতে সেই তৃণমূলের সঙ্গেই কি এ রাজ্যে জোট বা কোনওরকম আসন সমঝোতায় যাবে সিপিএম? এই প্রেক্ষাপটে সিপিএমের সাধারণ সম্পাদকের মুখে শোনা গেল কেরলের প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের  মমতার সঙ্গে জোট বাঁধবেন কিনা সে বিষয়ে স্পষ্ট জানালেন তিনি। 

২০২৬-এ পশ্চিমবঙ্গের পাশাপাশি বিধানসভা নির্বাচন হয় কেরলে। সেখানে সিপিএম নেতৃত্বাধীন LDF-কে হারিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস নেতৃত্বাধীন UDF। অর্থাৎ, দিল্লিতে বিজেপিকে রুখতে সিপিএম ও কংগ্রেস একসঙ্গে এলেও, কেরলে দুই দলই একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। এদিন কলকাতায় এসে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই একই ইঙ্গিত দিলেন এম এ বেবি। তিনি বলেন, ''প্রতিটি রাজ্যে কী করতে হবে, তা নির্ভর করে রাজ্যগুলির নির্দিষ্ট পরিস্থিতির উপর। উদাহরণস্বরূপ, কেরালায় সিপিএমের নেতৃত্বে LDF এবং কংগ্রেসের নেতৃত্বে UDF রয়েছে। তারা প্রধান প্রতিপক্ষ। তারা সেখানে লড়াই করছে। পশ্চিমবঙ্গেও একই রকম ভিন্ন পরিস্থিতি। আবারও বলছি, বাংলায় এখন বিজেপির সরকার। আগে মমতার সরকার ছিল, এখন এখানে বিজেপির সরকার। তাই পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে, বিষয়টি কীভাবে মোকাবিলা করা উচিত। এখানে আমাদের রাজ্য স্তরে আলোচনা করতে হবে এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাদের আলোচনা করতে ও বোঝাপড়ায় সহায়তা করবে।''

এই পরিস্থিতিতে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু বলেন, ''সিপিএম কিন্তু চূড়ান্ত সুবিধাবাদী দল। এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি হয়েছেন। তার জন্য CPM পার্টি এই সুবিধাবাদী লাইন নিয়ে আসছে সেই ৯০ দশক থেকে। ৯৬ সালে কংগ্রেসকে সমর্থন করেছে। বাংলায় কংগ্রেসের সঙ্গে কুস্তি করেছে, দিল্লিতে কংগ্রেসের সঙ্গে দোস্তি করেছে। যে কারণে ৯৮-তে তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হয়েছে। আর এখন এক পদ্ধতিতে তৃণমূলের সঙ্গে আঁতাত করতে চাইছে। ''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Sukanta Majumdar: 'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা
'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
Singur Factory: সিঙ্গুরে শিল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, কী পরিকল্পনা সরকারের ? জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী
সিঙ্গুরে শিল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, কী পরিকল্পনা সরকারের ? জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget