এক্সপ্লোর

Bikash Bhattacharya : 'দুর্নীতি একটু কম করুন, টাকা ফেরত দিয়ে দিন, আর মেধার ভিত্তিতে চাকরি দিন', নিয়োগ-তরজায় মুখ্যমন্ত্রীকে নিশানা বিকাশের

Mamata Banerjee : 'আপনার যদি অসুবিধা হয় তাহলে ছেড়ে দিন, আমি করে দিচ্ছি'। আক্রমণ সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-র।

কলকাতা : নিয়োগ-তরজা ঘিরে আরও চড়ল রাজনৈতিক উত্তাপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আক্রমণের পাল্টা তাঁকে ঝাঁঝালো কটাক্ষে বিঁধলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। এদিন আসানসোলের সভা থেকে মুখ্যমন্ত্রীর তাঁকে আক্রমণের প্রসঙ্গে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'মেধাতালিকা মেনে স্বচ্ছভাবে নিয়োগ হয়নি। তাই ১৭ হাজার সংখ্যাটা ওনার মাথায় রয়েছে। কারণ উনিও ভালভাবেই জানেন তৃণমূলের ধামা ধরে ও টাকা দিয়ে চাকরি হয়েছে।'

সুর চড়ালেন বিকাশ

পাশাপাশি চড়া সুরে আক্রমণ শানিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্যর (Bikash Ranjan Bhattacharya) সংযোজন, 'মুখ্যমন্ত্রীকে বলতে চাইব দুর্নীতি একটু কম করুন, যারা টাকা দিয়েছেন তাঁদের টাকা ফেরত দিন আর মেধার ভিত্তিতে চাকরি দিন। আর আপনার যদি অসুবিধা হয় তাহলে ছেড়ে দিন, আমি করে দিচ্ছি।' এদিন আসানসোলের সভামঞ্চে দাঁড়িয়ে বাম (Left) শিবির ও চাকরিপ্রার্থীদের বিকাশরঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর আক্রমণ

আসানসোলের সভামঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  'আমি নয়, আদালতে  আপনারা গেছেন। আমাদের না বলে, যাঁরা কোর্টে কেস করিয়েছেন, আপনাদের হয়ে যাঁরা সিপিএমের আইনজীবী দাঁড়িয়েছেন, বিকাশবাবুদের বলুন, বিকাশবাবু আপনার তো পয়সার অভাব নেই, আপনি কেস করে আমাদের ছেলেমেয়েদের চাকরি বন্ধ করে দিলেন আপনার তো টাকার অভাব নেই। আপনি যেমন আমাদের চাকরি বন্ধ করেছেন, আপনি আবার আমাদের চাকরি চালু করুন। 

সিপিএমের কটাক্ষ:
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'মুখ্যমন্ত্রী এত অসত্য কথা বললে কিছু বলার নেই। ওঁর ১৭ হাজার চাকরি কোথায় কোর্ট বন্ধ করেছে? যে চাকরিগুলি ইন্টারভিউ ছাড়া, দুর্নীতি করে দেওয়া হয়েছে। সেটা হতে পারে না। দুর্নীতি করে যাঁদের দিয়েছেন সেটা বন্ধ করে যোগ্যদের চাকরি দিন। এটাই তো কোর্ট বলেছে। শিক্ষামন্ত্রীই বলেছেন সাড়ে তিন লক্ষ শূন্যপদ।' শিক্ষক-দুর্নীতি মামলায় অন্যতম আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, 'চাকরি মানে টাকা পয়সা নিয়ে চাকরি দেওয়া নয়। পশ্চিমবঙ্গে যতগুলো শিক্ষক নিয়োগ হয়েছে, সবকটিতে দুর্নীতি সামনে এসেছে। তারপরেই মুখ্যমন্ত্রী এসব বলছেন।' 

আরও পড়ুন- 'দিদি কিছু বলতে চাই' পোস্টার, আসানসোলে মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

সেরা শিরোনাম

West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
Durga Puja 2026: চোখ বেঁধে দেবী প্রতিমা তুলে নিল শিশুকন্যা, শুরু হল পুজো! অবাক করা গল্প আড়াইশো বছরের পুরনো এই পুজোর
চোখ বেঁধে দেবী প্রতিমা তুলে নিল শিশুকন্যা, শুরু হল পুজো! অবাক করা গল্প আড়াইশো বছরের পুরনো এই পুজোর

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget