এক্সপ্লোর

CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি

CPM Bookstall Attacked: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা। চলল ভাঙচুর। বিজেপি-র সঙ্গে সংঘর্ষ।

সমীরণ পাল, মধ্যমগ্রাম: কালীপুজোর দিনও সিপিএম-এর বুকস্টলে হামলা। এবার মধ্যমগ্রামে সিপিএম-এর বুকস্টলে ভাঙচুর চালানো হল। বিজেপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ। সংঘর্ষ বাঁধল দুই গোষ্ঠীর মধ্যে। ফলে উৎসবের মধ্যে ফের অশান্তি ছড়াল। (CPM Bookstall Attacked)

দুর্গাপুজোর পর কালীপুজোতেও ফের 'টার্গেট' সিপিএম-এর বইয়ের স্টল। কালীপুজোর সন্ধেয়, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে সিপিএম-এর বুকস্টল ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রবিবার, মধ্যমগ্রাম থানার কুলুপাড়া মোড় এলাকায় বামেদের বুকস্টল ভাঙা ঘিরে কার্যত সংঘর্ষে জড়ায় সিপিএম এবং বিজেপি, দু'পক্ষ। (CPM-BJP Clash)

ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, মাটিতে পড়ে রয়েছে বিদ্যাসাগরের ছবি সম্বলিত বইও। আরও অনেক বই ছড়িয়েছিটিয়ে পড়ে রয়েছে মাটিতে। একদিকে ভাঙা চেয়ারও পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত

একজনকে বলতে শোনা যায়, "তোমাকে বলছি, জায়গাটা খালি করে দাও।" অন্য একজনকে বলতে শোনা যায়, "বই তুলতে হবে।" দুই পক্ষের মধ্যে হাতাহাতি, মারামারিও হয় বলে খবর। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই বুকস্টলে চড়াও হয় একদল বিজেপি কর্মী। বুকস্টলে ভাঙচুর চালানো হয়। প্রতিবাদ করতে গেলে মারধর করা হয় সিপিএম কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ, ব়্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী। লাঠি উঁচিয়ে সরিয়ে দেওয়া হয় দুই পক্ষকে।

সিপিএম-এর দাবি, এই ঘটনায় জখম হয়েছেন তাদের বেশ কয়েকজন কর্মীও। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। যদিও বুকস্টল ভাঙচুরের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, কোনও ঘটনা ঘটলেই ইচ্ছা করে বিজেপি-র ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "সিপিএম-এর এক নাটক, এক খেলা। নিজেরা এসব কের বিজেপি-র ঘাড়ে চাপাবে। কোনও বিজেপি-র লোক ছিল না। সিপিএম-এর লোক ওগুলো।"

এর আগে, দুর্গাপুজোতেও জায়গায় জায়গায় সিপিএম-এর বুকস্টলে হামলার ঘটনা ঘটে। সরাসরি বিজেপি-র দিকেই আঙুল তোলেন সিপিএম নেতৃত্ব। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, “স্টল দিয়ে সিপিএম যা করার চেষ্টা করেছিল, মানুষ তা প্রতিহত করেছে।”।

তবে পুজোয় বইয়ের স্টল ভাঙচুরের প্রতিবাদে কলেজ স্কোয়ারে মিছিল বেরিয়েছিল। 'বইয়ের জন্য় হাঁটুন' কর্মসূচির ডাক দেওয়া হয়। কোনও রাজনৈতিক পতাকা ছাড়াই বই হাতে বইপাড়ায় মিছিল করেন সাহিত্য়িক থেকে পড়ুয়া সকলেই।

আরও পড়ুন: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ কোটি টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kali Pujo 2026: কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি
কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি
Shantipur Bamakali: সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল! কবে শুরু হয় শান্তিপুরের বামাকালীর বিখ্যাত নাচ? অজানা কাহিনি
সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল! কবে শুরু হয় শান্তিপুরের বামাকালীর বিখ্যাত নাচ? অজানা কাহিনি
Advertisement

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget