এক্সপ্লোর

Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল

Videocon Loan Default: দেউলিয়া ঘোষণা করা হল বেণুগোপাল ধূতকে। স্টেট ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে মেটাননি।

নয়াদিল্লি: ভিডিওকন কর্তা বেণুগোপাল ধূতকে দেউলিয়া ঘোষণা করল ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের মুম্বই বেঞ্চ তাঁকে দেউলিয়া ঘোষণা করল। ১২ হাজার ৬৬৮ কোটি টাকার ঋণ পরিশোধ করেননি বেণুগোপাল। সেই নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পিটিশন গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। বকেয়া ঋণ মেটানো তো দূর, ঋণ মেটানোর কোনও পরিকল্পনাও তিনি জমা দেননি বলে জানা গিয়েছে। (Videocon Loan Default)

বেণুগোপালের বিরুদ্ধে দেউলিয়া প্রক্রিয়া তত্ত্বাবধান করবে ব্যাঙ্করাপসি ট্রাস্টি। ৯০ দিনের মধ্যে কমিটি অফ ক্রেডিটর্সকে রিপোর্ট দেবে তারা। জানা গিয়েছে, ব্যক্তিগত গ্যারান্টিতে স্টেট ব্যাঙ্ক এবং তাদের সহযোগী ব্যাঙ্কের (যেগুলি পরে স্টেট ব্যাঙ্কের সঙ্গে মিশে যায়) কাছ থেকে ভিডিওকন ইন্ডাস্ট্রিজের জন্য ঋণ নিয়েছিলেন বেণুগোপাল। (Venugopal Dhoot Declared Bankrupt)

আরও পড়ুন: ২০২৯ নিয়ে ভবিষ্যদ্বাণী অভিজিৎ দীপকের, বললেন, ‘প্রস্তুত থাকুন’, এবার কী ভাবছে ককরোচ জনতা পার্টি?

ভিডিওকন ইন্ডাস্ট্রিজের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশাপাশি, স্টেট ব্যাঙ্ক অফ হায়দরাবাদ, স্টেট ব্যাঙ্ক অফ মহীশূর, স্টেট ব্যাঙ্ক অফ ত্রিবাঙ্কর, স্টেট ব্যাঙ্ক অফ বিকানের অ্যান্ড জয়পুর, স্টেট ব্যাঙ্ক অফ পটিয়ালা থেকে ঋণ নেন বেণুগোপাল। ঋণগ্রহণের ক্ষেত্রে কো-অবলিগর ছিল ভিডিওকন টেলিকমিউনিকেশন্স।

স্টেট ব্যাঙ্কের পিটিশনে বলা হয়েছে, ঋণের টাকা শোধ করতে পারেননি বেণুগোপাল। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুদ এবং জরিমানা মিলিয়ে ঋণের অঙ্ক পৌঁছে গিয়েছে ১২ হাজার ৬৬৮.০৬ কোটি টাকায়। এর মধ্যে ৯ হাজার ৩২২.১০ কোটি টাকা রুপি টার্ম ঋণ ছিল।

আরও পড়ুন: ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?

২০১৮ সালে দেউলিয়া ঘোষণার জন্য় আবেদন জমা করে ভিডিওকন। ২০২৬ সালের এপ্রিল মাসে বেণুগোপালের বিরুদ্ধে পৃথক প্রক্রিয়া শুরু করে স্টেট ব্যাঙ্ক। তারা জানায়, বকেয় ঋণ মেটানোর কোনও পরিকল্পনাই জমা দেননি বেণুগোপাল। এর পর শিলিগুড়িতে একটি প্রকল্পের পরিকল্পনা জমা দেন তিনি। জানান, ওই প্রকল্প থেকে তিন বছরে ৬০০ কোটি টাকা মেটাতে পারবেন। কিন্তু প্রকল্প যেখানে অনুমোদনই পায়নি, সেক্ষেত্রে ওই টাকা আদৌ পাওয়া যাবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। ফলে সেই আবেদন খারিজ হয়ে যায়।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
Kolkata-Puri New Bus Service: কলকাতা থেকে পুরী চালু নতুন বাস পরিষেবা, ভাড়া শুরু মাত্র ১ হাজার ৫০০ টাকা থেকে
কলকাতা থেকে পুরী চালু নতুন বাস পরিষেবা, ভাড়া শুরু মাত্র ১ হাজার ৫০০ টাকা থেকে
Fixed Deposit Interest Rate: FD-তে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, প্রবীণ নাগরিকরা পাবেন সর্বোচ্চ ৭.২০ শতাংশ সুদ
FD-তে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, প্রবীণ নাগরিকরা পাবেন সর্বোচ্চ ৭.২০ শতাংশ সুদ
Insurance Buying Guide: পুরোনো স্বাস্থ্য বিমা বদলাতে চাইছেন? সস্তার বিমা কেনার আগে জেনে নিন এই নিয়ম
পুরোনো স্বাস্থ্য বিমা বদলাতে চাইছেন? সস্তার বিমা কেনার আগে জেনে নিন এই নিয়ম
Advertisement

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget