এক্সপ্লোর

Dipsita Dhar : 'সিপিএমকে কেনা যায় না', বামেদের উপর আক্রমণ নিয়ে বড় মন্তব্য দীপ্সিতার, পাল্টা জবাব বিজেপির

Dipsita Dhar on CPM Attack: দিকে দিকে যখন সিপিএম আক্রান্ত হচ্ছে, তখন এই ঘটনা নিয়ে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। পাল্টা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

কলকাতা: দিকে দিকে আক্রান্ত সিপিএম। কলকাতার আনন্দপুর থেকে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর, পরপর সিপিএমের পার্টি অফিসে চলছে তাণ্ডব। অভিযোগের তির বিজেপির দিকে। এই ঘটনার নেপথ্যে যে বিজেপির লোকেরাই জড়িত, সেই অভিযোগ করেছেন বাম কর্মী-সমর্থকরা। কোথাও সিপিএমের ছাত্র সংগঠনের সভা চলাকালীন তাণ্ডব, আবার কোথাও সিপিএমের পার্টি অফিসে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা। কোনও জায়গায় আবার সিপিএমের অফিসে ভাঙচুর চালানোর পর, জ্বালিয়ে দেওয়া হয় পার্টি অফিসের বিভিন্ন নথি। যার কারণে এই ঘটনা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। কিন্তু সিপিএমের এই অভিযোগ খারিজ করেছে বিজেপি।

২৬-এ বিধানসভা নির্বাচনের পর রাজ্যে পালাবদল ঘটে। তারপর থেকে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে CPM-এর লোকেরা। বিরাটি থেকে শুরু করে কলকাতার আনন্দপুর হয়ে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিভিন্ন জায়গায় বামেদের ওপর নেমে আসে আক্রম। সব জায়গাতেই বিজেপি আশ্রিত দুষকৃতীদের দিকে হামলার অভিযোগ তুললেন সিপিএমের কর্মী-সমর্থকেরা। শুক্রবার ভর সন্ধেয়, বিরাটিতে SFI-এর সভায় চড়াও হয় একদল দুষ্কৃতী। এভাবেই ছিঁড়ে ফেলা হয় মঞ্চে লাগানো ফ্লেক্স। আছড়ে আছড়ে ভাঙা হয় চেয়ার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, আনন্দপুরের চৌবাগায় সিপিএমের পার্টি অফিসের দরজায় তালা ঝুলিয়ে দখলের চেষ্টার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রীতিমতো হাতুড়ি-ছেনি নিয়ে সিপিএমের কর্মীরা পুলিশের উপস্থিতিতে এই তালা ভেঙে খুললেন। দক্ষিণ ২৪ পরগনার সিপিএমের জেলা কমিটির সদস্য অপর্ণা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ''শুক্রবার আমাদের এখানে একটা মিছিল হয়েছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তখনই একটা গন্ডগোল করার পরিবেশ করছিলেন। এলাকার মানুষ খবর দেয় তারাই এসে (বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা) এখানে তালা দিয়ে গেছে।'' যদিও বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেন, ''বিজেপির খেয়ে দেয়ে কাজ নেই, যে ওদের পার্টি অফিসকে তালা মারবে?''দত্তপুকুরে আবার সিপিএমের ৫টা পার্টি অফিসে প্রায় একই সময়ে পরপর তাণ্ডব চালায় দুষকৃতীরা। ২৪ ঘণ্টায় বামেদের ওপর লাগাতার হামলা, আক্রমণ, যা নিয়ে চড়ছে রাজনীতি। সিপিএম নেতা আমেদ আলি খান বলেন, ''আমাদের পার্টি অফিস, গোটা দত্তপুকুর এরিয়া কমিটির অফিস-সহ ৫টা অফিসে তাণ্ডব চালিয়েছে।'' 

এই সামগ্রিক ঘটনা নিয়ে বড় মন্তব্য করেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। তিনি বলেন, ''তৃণমূলকে যেমন কিনে নেওয়া যায়, সিপিএমের লোকজনকে কেনা যাচ্ছে না। বিরোধী মত থাকতে দেওয়া যাবে না, তাই বামপন্থীরা একমাত্র টার্গেট।'' যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ''এখন সিপিএম ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। কোথাও কোনও সংঘর্ষ নেই। যা সরকার চলছে, ঠিক চলছে। সামান্য যদি কোনও জায়গায় কোনও বিচ্যুতি থাকে, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জিরো টলারেন্স নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।''

অন্যদিকে আবার, ঘটনাকে হাতিয়ার করে একযোগে বিজেপি ও বামেদের নিশানা করেছে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এর বিধায়ক কুণাল ঘোষ বলেন, ''বিজেপি এই জঙ্গলরাজ যেটা তৈরি করছে, তাতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস নয়, এখন আক্রমণটা কিন্তু সিপিএমের ওপরেও আসছে। সিপিএমেরও একটু তো শিক্ষা দরকার। মূল শত্রু কারা সেটা তো তাঁরা বুঝতে পারেননি।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget