এক্সপ্লোর

Maipith Tiger Fear: কাটল না একটা দিন, ভয়ে কাঁটা বাসিন্দারা; ফের বাঘের আতঙ্ক মৈপীঠে

South 24 Parganas: ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে ফের ফিরল বাঘের আতঙ্ক।

সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা: মৈপীঠে ফের বাঘের আতঙ্ক। বুধবার নদীর পাড়ে পায়ের ছাপ দেখে বন দফতর দাবি করেছিল জঙ্গলে ফিরে গেছে বাঘ। তার পরের দিনই বোসেরঘেরি এলাকার বাসিন্দারা দাবি করলেন, রাতে বাঘের গর্জন শোনা গেছে। মিলেছে পায়ের ছাপ। যদিও ওই পায়ের ছাপ বাঘের কিনা, তা এখনও নিশ্চিত করেনি বন দফতর। 

হেতাল, গরাণের বনে কাদা মাটিতে এ কার পায়ের ছাপ? ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে ফের ফিরল বাঘের আতঙ্ক। মঙ্গলবার থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়ে সিঁটিয়ে রয়েছে মৈপীঠের কিশোরীমোহনপুর, বৈকুণ্ঠপুরের বাসিন্দারা। ২ দিন ধরে শব্দবাজি ফাটিয়ে চিৎকার করে জাল দিয়ে ঘিরে খাঁচা পেতে, বাঘ ধরার চেষ্টা চালায় বন দফতর। শেষমেশ বুধবার নদীর পাড়ে পায়ের ছাপ দেখে বন দফতর দাবি করে, নদী পেরিয়ে আজমলমারির জঙ্গলে ফিরে গেছে বাঘ। তার একদিন পরই ফের গ্রামবাসীরা দাবি করলেন, মাঝরাতে শোনা গেছে বাঘের গর্জন। মিলল পায়ের ছাপও। এবার নগেনাবাদ বোসেরঘেরি এলাকায়। বাঘ যাতে কোনওভাবে লোকালয়ে না ঢুকতে পারে, তার জন্য জাল দিয়ে ঘেরা হয়েছে জঙ্গল লাগোয়া এলাকা। তবে, ওই পায়ের ছাপ আদৌ বাঘের কিনা তা খতিয়ে দেখছে বন দফতর।

এর আগে বাঁকুড়ার গোঁসাইডিহি থেকে ধরা হয় ওড়িশার সিমলিপাল থেকে পালানো বাঘিনীকে। গত ২৯ ডিসেম্বর ঝাড়গ্রাম, পুরুলিয়া ঘুরে শেষে বাঁকুড়ার গোঁসাইডিহিতে এসে ধরা পড়ে বাঘিনী। বন দফতর সূত্রে খবর, ওড়িশার সিমলিপাল জাতীয় উদ্যান থেকে পালিয়ে এ রাজ্যের বেলপাহাড়ির কটাচুয়ার জঙ্গল থেকে সফর শুরু করে সে।
কাঁকড়াঝোড়ের ময়ূরঝর্নার জঙ্গল থেকে পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা, তারপর পার্শ্ববর্তী কুইলাপাল বিটে কেশরার জঙ্গল হয়ে মানবাজারের ডাঙ্গরডির জঙ্গলে টের পাওয়া যায় তাঁর অস্তিত্ব। রেডিও কলারের মাধ্য়মে তার অবস্থান বোঝা গেলেও, বাঘিনীকে বাগে আনতে নাকানিচোবানি খেতে হয় বন দফতরের কর্মীদের। বাঘিনীকে ধরতে আনা হয় বিশেষ ক্ষমতা সম্পন্ন স্নিফার ডগ ‘গোল্ডি’-কে। নামানো হয় আধাসেনা। তৈরি করা হয় বিশেষ টিম। এর মধ্য়েই বন দফতর সূত্রে জানা যায়,
ঝাড়গ্রাম, পুরুলিয়া ঘুরে বাঁকুড়ার রানিবাঁধের গোপালপুর গ্রাম লাগোয়া জঙ্গলে রয়েছে সে। ড্রোনের সাহায্য়ে শুরু হয় নজরদারি। শনিবার বাঘিনীকে লক্ষ্য় করে ২ বার গুলি ছোড়া হলেও বাগে আনা যায়নি তাকে। এরপর গোঁসাইডিহির জঙ্গলে তার অবস্থান বোঝা যেতেই তৎপরতা বাড়ায় বন দফতর। ড্রোনের সাহায্য়ে অবস্থান বুঝে বাঘিনীকে লক্ষ্য় করে ঘুম পাড়ানি গুলি ছোড়া হয়। তাতেই কাবু হয় বাঘিনী।

আরও পড়ুন: Dulal Sarkar Death:'প্রাণনাশের আশঙ্কা করছি, এখনও যায়নি চোখরাঙানি' বিস্ফোরক দুলাল সরকারের স্ত্রী

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget