এক্সপ্লোর

Sovan Chatterjee: শোভনের 'ঘরওয়াপসি'র আগে তীব্র কটাক্ষ সুজনের, কী মনে করালেন মুখ্যমন্ত্রীকে ?

Sujon Chakraborty Attacks Sovan Chatterjee : বিজেপিতে যাওয়া হিমালয়ান ব্লান্ডার ছিল বলে মন্তব্য করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, তীব্র কটাক্ষ সুজনের, কী বললেন ?

কৃষ্ণেন্দু অধিকারী, রঞ্জিত হালদার ও শিবাশিস মৌলিক, কলকাতা: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের ৪৮ ঘণ্টার মধ্যে NKDA-র চেয়ারম্য়ান হয়েছেন শোভন চট্টোপাধ্যায়। এবার কি সরকারিভাবে তৃণমূলে ঘরওয়াপসির পালা? এ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এরইমধ্যে বিজেপিতে যাওয়া হিমালয়ান ব্লান্ডার ছিল বলে মন্তব্য করলেন কলকাতার প্রাক্তন মেয়র। যদিও বিরোধীদের গলায় শোনা গেছে কটাক্ষের সুর।

আরও পড়ুন, SIR হলে জ্বালাটা কোথায়? ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মমতার বিরোধিতাকে তীব্র কটাক্ষ শাহের

NKDA চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায় বলেন, 'অতীতকে মনে রেখে, বর্তমানকে সঙ্গে নিয়ে, ভবিষ্যতের দিকে তাকিয়ে চলাটা আমি মনে করি শ্রেয়।' বিজেপি এখন অতীত। বর্তমানে ফের রাজ্য় সরকারের প্রশাসনিক পদে কামব্য়াক হয়েছে। শুক্রবার নিউটাউন-কলকাতা ডেভলপমেন্ট অথরিটি বা NKDA-র চেয়ারম্য়ান করা হয়েছে শোভন চট্টোপাধ্য়ায়কে।এবার, শোভন চট্টোপাধ্য়ায়ের ভবিষ্য়ৎ কী? তৃণমূলে ফেরা কি সময়ের অপেক্ষা? শোভন চট্টোপাধ্যায় বলেন, রাজনীতি আর প্রশাসন নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে।  সামনের দিন দেখবেন যে কী কী বিষয় ঘটতে চলেছে। ঘটতে চলবে বলে ভবিষ্যদ্বাণী করে কেন খবর করতে যাবেন? এই যে নোটিফিকেশন বেরিয়েছে, আপনারা খবর করছেন। এটাই থাকুক না, এটাই তো ভাল। মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ শোভন চট্টোপাধ্যায়! একসময় ছিলেন তাঁর কিচেন ক্যাবিনেটের সদস্য! 
 
কলকাতার মেয়র এবং রাজ্য় সরকারের একাধিক দফতরের মন্ত্রী ছিলেন তিনি। কিন্তু, ২০১৯ সালের লোকসভা ভোটে, বিজেপি প্রায় তৃণমূলের ঘাড়ের কাছে উঠে আসার পর পরিস্থিতি পাল্টাতে শুরু করে। শুরু হয় তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার হিড়িক! আর সেই দলে নাম লেখান শোভন চট্টোপাধ্য়ায়ও। মেয়র-মন্ত্রী পদে ইস্তফা দিয়ে, দিল্লিতে গিয়ে বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে নাম লেখান বিজেপিতে। একুশের বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রচারেও নামেন। কিন্তু, সেই নির্বাচনে বিজেপি ২০০ আসনের টার্গেট নিয়ে নেমেও, ৭৭-এই আটকে যায়।এরপর বিজেপির সঙ্গে শোভন-বৈশাখীর দূরত্ব বাড়তে থাকে। দলের কোনও কর্মসূচিতে তাঁদের দেখা যায়নি। বরং কখনও ভাইফোঁটায় মুখ্য়মন্ত্রীর বা়ড়িতে কখনও নবান্নে কখনও আবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে দেখা যায় শোভন-বৈশাখীকে। 
 
 শোভন চট্টোপাধ্যায় বলেছেন,ভারতীয় জনতা পার্টিতে যাওয়াটা আমার সবচেয়ে বড় ভুল বলুন, অন্যায় বলুন এবং সেটা তো আমি প্রকাশ্যে আমার ভুলটা স্বীকার করেছি। ওটা হিমালয়ান ব্লান্ডার ছিল। ২৫ সেপ্টেম্বর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়। এরপর বুধবার বিমান ধরে উত্তরবঙ্গে পৌঁছে যান শোভন চট্টোপাধ্য়ায়। সেখানে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। আর তার ৪৮ ঘণ্টার মধ্যেই প্রশাসনে কামব্য়াক! একেবারে কলকাতার পাশে NKDA-র চেয়ারম্য়ান। শোভন চট্টোপাধ্যায় বলেছেন, কলকাতা ১০০ বছরের পুরনো শহর। আর এটা নতুন শহর। এর রাস্তা, পরিসর থেকে শুরু করে, বিভিন্ন বিষয় আমার সামনে আসবে।  সেই শহরের পরিকাঠামোর উন্নয়ন, এটাও প্র্যাক্টিক্যালি একটা পুর পরিষেবার মতো। 

তৃণমূল থেকে বিজেপি। ফের বিজেপি থেকে তৃণমূলের কাছাকাছি। শোভনের রাজনৈতিক গতিপথ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য  সুজন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর সাধের কানন। তিনি অনেকদিন মাঝখানে বিজেপি করেছেন।  তখন কিন্তু শোভন চ্যাটার্জি বলেছিল যে, আমি তো সাক্ষী RSS-এর পরামর্শে বিজেপির ঘরে তৃণমূল তৈরি হয়েছে। জানি না মুখ্যমন্ত্রী সেসব কথা মনে রেখেছেন কিনা। জোড়াফুলের বাগানেও কাননের কাম-ব্য়াক হতে কত দেরি? সেই চর্চাই এখন চলছে বিভিন্ন মহলে। 

সেরা শিরোনাম

Transgender Job: 'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget