এক্সপ্লোর

Amit Shah: SIR হলে জ্বালাটা কোথায়? ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মমতার বিরোধিতাকে তীব্র কটাক্ষ শাহের

Amit Shah On SIR Mamata: অনুপ্রবেশকারীদের তাড়ানো হলে পেট ব্যথা কেন? সরাসরি বিরোধীদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পাল্টা তৃণমূল

অনির্বাণ বিশ্বাস, রঞ্জিত হালদার ও সুজিত মণ্ডল, কলকাতা: ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাকে তীব্র কটাক্ষ করলেন অমিত শাহ। SIR হলে জ্বালাটা কোথায়? অনুপ্রবেশকারীদের তাড়ানো হলে পেট ব্যথা কেন? সরাসরি বিরোধীদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহর আক্রমণের পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফে।

আরও পড়ুন, গভীর জঙ্গলের মাঝে শ্মশান, অষ্টমী ছাড়া বছরের ৩৬৪ দিনই দেওয়া হয় বলি পুরুলিয়ার এই কালী মন্দিরে !

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ বলেন, 'দিদির সরকার পাল্টে দিন, আমরা অনুপ্রবেশ রুখে দেব।' পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR শুরু না হলেও, তা নিয়ে বাগযুদ্ধের পারদ এখন থেকেই সপ্তমে। সেই উত্তাপ আরও চড়িয়ে, এবার SIR প্রসঙ্গেই, ছাব্বিশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে পাল্টে দেওয়ার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! যা নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও। 

কেন্দ্রীয়ই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, নির্বাচন কমিশন যদি SIR করে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেয়, তাহলে ওনাদের পেটে ব্যথা হচ্ছে কেন? কী অসুবিধা? কারণ ওনারা অনুপ্রবেশ হতে দিয়ে ভোটব্যাঙ্ক তৈরি করেছেন যার ওপর ভিত্তি করে ওরা ক্ষমতায় টিকে থাকতে চান। আমি তো বাংলার ভোটারদেরও বলতে চাই, যদি বাংলায় অনুপ্রবেশ আটকাতে হয়, তাহলে এবার দিদির সরকার পাল্টে দিন, আমরা অনুপ্রবেশ রুখে দেব।' 
 
শুরু থেকেই SIR-এর বিরোধিতায় লাগাতার সুর চড়াচ্ছে তৃণমূল। এমনকী, এনিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, বিহারে ৪০ লক্ষের বেশি নাম বাদ দিয়েছে। বাংলাতেও করতে চলেছে। করলে ঘেরাও কর্মসূচি করব। পুরো ঘেরাও হবে। এমনকী এনিয়ে অমিত শাহকেও আক্রমণ করেন তিনি। মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনও একটা দলের মিটিংয়ে কিছু নির্দেশ দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। ওঁরা বাদ দেবার কে? আজকে ওঁরা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন। 
 
এই আবহে SIR নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন,' উনি তো বলবেনই। সংবিধানের ঊর্ধ্বে উনি। সংবিধানের ওপরে উনি থাকেন। আমরা তো সংবিধানের আওতায় থাকি।'আক্রমণ-পাল্টা আক্রমণ! চ্য়ালেঞ্জ-পাল্টা চ্য়ালেঞ্জ! পারদ ক্রমশ চড়ছে। এর মধ্য়েই এরাজ্য়ে যে কোনওদিন শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন। তারপর কী হবে? কত নাম বাদ যাবে? ভোটে তার কী প্রভাব পড়বে? আপাতত তা নিয়েই কাটাছেঁড়া চলছে সব মহলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget