এক্সপ্লোর

Malda News: 'সিপিএম সমাজের বিষ, কংগ্রেস সমাজের শত্রু, কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখুন', হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

Malda TMC Leader: আব্দুর রহিম বক্সী বলেন, "এই সিপিএম, যারা সমাজের বিষ। এই কংগ্রেস, যারা সমাজের শত্রু, এই বিজেপি, যারা মানুষকে বিভাজন করতে চায়। তারা সমাজের শত্রু, এদেরকে চিহ্নিত করুন।"

করুণাময় সিংহ এবং বিজেন্দ্র সিংহ, মালদা: পঞ্চায়েত ভোটের আগে হুমকি-হুঁশিয়ারি অব্যাহত। এবার বিরোধীদের কোমরে দড়ি বেঁধে রাখার নির্দেশ দিলেন মালদার (Malda) জেলা তৃণমূল (TMC) সভাপতি। সিপিএম (CPIM)-কংগ্রেস (Congress)-বিজেপিকে (BJP) একযোগে আক্রমণ। সেপ্টেম্বর মাসে এই আব্দুর রহিম বক্সীই বিরোধীদের হাত-পা কাটার হুমকি দিয়েছিলেন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।                           

কী বলেছেন বিধায়ক? 

আব্দুর রহিম বক্সী বলেন, "এই সিপিএম, যারা সমাজের বিষ। এই কংগ্রেস, যারা সমাজের শত্রু, এই বিজেপি, যারা মানুষকে বিভাজন করতে চায়। তারা সমাজের শত্রু, এদেরকে চিহ্নিত করুন। এরা গ্রামে আসলে, বিভ্রান্ত করলে কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখুন।"                                                  

বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিচ্ছেন, পঞ্চায়েত ভোট হবে শান্তিপূর্ণ। কিন্তু, তাঁরই দলের নেতারা কার্যত তাঁর এই স্পষ্ট বার্তা, বারবার প্রকাশ্যে অগ্রাহ্য করছেন।  কখনও মদন মিত্র, তো কখনও মালদার মালতিপুরের তৃণমূল বিধায়ক। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের বলেন, পঞ্চায়েত ভোট হবে নির্বিঘ্নে-শান্তিতে, যে যত বড় নেতাই যা বলুন না কেন।                                                   

আরও পড়ুন, ওএমআর শিটে শূন্য, অথচ সার্ভারে নম্বর বেশি! 'অযোগ্যদের' তালিকায় কারা কারা রয়েছেন?

তবে তাঁরই দলের মালদার তৃণমূল বিধায়কের গলায় কিন্তু আর যাই হোক শান্তির কোনও বার্তা নেই। আব্দুর রহিম বক্সী বলেন, "এদেরকে জিজ্ঞাসা করুন, তোমরা মানুষের স্বার্থে কী করেছ? কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখে জিজ্ঞাসা করতে হবে, তোমার সরকার ৩৪ বছরে কী করেছে? তোমার সরকার ৭৫ বছরে কী করেছে?" 

এদিকে, মালদার কংগ্রেসের কার্যকরী সভাপতি কালীসাধন রায় বলেন, "রাজ্য এবং কেন্দ্রে যারা ক্ষমতাসীন তাদের মধ্যে কুকথার প্রতিযোগিতা চলছে। হিংসা এবং বিদ্বেষ ছড়াচ্ছে আতঙ্ক ভীতি ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে।" 

মালদার সিপিএম-এর জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, "৩৪ বছর উনি তো বামফ্রন্টে ছিলেন, উনি জানেন বামফ্রন্ট আমলে কী হয়েছে। নিজের স্বার্থসিদ্ধির জন্য তৃণমূলে গেছেন। এসব বড় বড় কথা নীতিহীন লোকেদের মুখে মানায় না।" 

গত সেপ্টেম্বর মাসে, বিরোধীদের হাত-পা কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন মালতিপুরের এই তৃণমূল বিধায়কই। দলীয় বৈঠক থেকে সাংবাদিক বৈঠক, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বারবার নির্বিঘ্নে ভোটের আশ্বাস দিলেনও, তৃণমূল নেতাদের একাংশ কেন লাগাতার বেসুরে গাইছেন? জল্পনা চরমে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব ED-র
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব ED-র
Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সেই সরকারি বাস চালকের বাড়িতে এবার মিলল বিপুল টাকা, সঙ্গে টাকা গোনার মেশিনও
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সেই সরকারি বাস চালকের বাড়িতে এবার মিলল বিপুল টাকা, সঙ্গে টাকা গোনার মেশিনও
NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget