এক্সপ্লোর

Covishield : করোনা নিয়ে নতুন উদ্বেগের মধ্যে বাগবাজার ভ্যাকসিন স্টোরে অমিল কোভিশিল্ড !

Vaccine Crisis : টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অথচ এই পরিস্থিতিতে বাগবাজারের সেন্ট্রাল স্টোরে মজুত নেই কোভিশিল্ড

ঝিলম করঞ্জাই, কলকাতা : করোনা নিয়ে নতুন উদ্বেগের মধ্যে বাগবাজার ভ্যাকসিন স্টোরে অমিল কোভিশিল্ড  ও করবেভ্যাক্স ভ্যাকসিন। প্রিকশনারি ডোজ হিসেবে টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অথচ এই পরিস্থিতিতে বাগবাজারের সেন্ট্রাল স্টোরে মজুত নেই কোভিশিল্ড ( Covishield ) ও করবেভ্যাক্স ( Covaxin ) ভ্যাকসিন। তবে কোভ্যাক্সিনের ৪৫ হাজার ৯৭০টি ডোজ মজুত রয়েছে।

মেয়াদ ফুরোচ্ছে কোভ্যাক্সিনের

আশঙ্কার কথা, এর মধ্যে চলতি মাসেই মেয়াদ ফুরোচ্ছে কোভ্যাক্সিনের ২১ হাজার ৬৩০টি ডোজের। সূত্রের খবর, একমাত্র দার্জিলিং জেলার স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকেই টিকা সরবরাহের আবেদন এসেছে। এক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে স্বাস্থ্য দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছে বাগবাজার সেন্ট্রাল ভ্যাকসিন স্টোর।

অনুমোদন পেয়েছে ন্যাজাল ভ্যাকসিন

এরই মধ্যে ব্যবহারের অনুমোদন পেয়েছে ন্যাজাল ভ্যাকসিন। ইঞ্জেকশন নয়, এবার নাক দিয়েই নেওয়া যাবে ভ্যাকসিন। ন্যাজাল ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র ।এটি হেটেরোলগাস বুস্টার হিসেবে ব্যবহার করা হবে। এই ভ্যাকসিন নিতে পারবেন কোভিশিল্ড ও কোভ্যাক্সিন গ্রহীতারা। শুক্রবার থেকেই কো উইন অ্যাপে রেজিস্ট্রেশন করা যাবে। আপাতত বেসরকারি হাসপাতালে মিলবে ন্যাজাল ভ্যাকসিন।  

আরও পড়ুন :

দেশে শুরু হয়ে গেল করোনা নিয়ে কড়াকড়ি ! দেশে সত্যিই কেমন সংক্রমণের হার

অন্যদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, শনিবার (২৪ ডিসেম্বর) সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করেছে। সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার জন্য নির্দেশও দিয়েছে। তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ হল, প্রয়োজন পড়লে রাজ্যগুলি যেন মেডিক্যাল অক্সিজেন সরবরাহ করতে পারে। কোভিড -১৯ (Covid-19) মহামারী যদি আবার মাত্রা ছাড়ায়, তবে নিয়মিত মেডিকেল অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করার জন্য রাজ্যগুলিতে চিঠি লিখেছে কেন্দ্র। সংবাদ সংস্থা ANI এই রিপোর্ট  প্রকাশ করেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে কলকাতা বিমানবন্দরে শুরু হল বিদেশ থেকে আগত ব়্যান্ডম টেস্টিং। কোভিডের নতুন ভেরিয়েন্ট ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে । এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই আলোচনা করেছে রাজ্যগুলির সঙ্গে। বেশকিছু সতর্কতামূলক ব্যবস্থাও মেনে চলতে বলা হচ্ছে।  পাশাপাশি দেশের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে ব়্যান্ডম টেস্টিং ব্যবস্থ।  এই ব্যবস্থায় বিদেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে ব়্যান্ডম টেস্ট করা হচ্ছে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget