এক্সপ্লোর

CV Ananda Bose: 'করলেন না করানো হল?', রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পদত্যাগে শুরু চর্চা, এখন দায়িত্বে কে?

CV Ananda Bose: সূত্র মারফত জানা যাচ্ছে, এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তিনি। দিল্লি থেকেই পদত্যাগ করেন সি ভি আনন্দ বোস। ভোটের মুখে কেন এই সিদ্ধান্ত? এখনও সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

C. V. Ananda Bose Resigns: বিধানসভা ভোটের আগেই পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্র মারফত জানা যাচ্ছে, এই মুহূর্তে দিল্লিতে (Delhi) রয়েছেন তিনি। দিল্লি থেকেই পদত্যাগ করেন সি ভি আনন্দ বোস। ভোটের মুখে কেন এই সিদ্ধান্ত? এখনও সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। পূর্ণ সময়কাল হওয়ার আগেই তিনি কি স্বেচ্ছায় পদত্যাগ করলেন নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আর এনিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।  

২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে আসীন হন সি ভি আনন্দ বোস। একাধিকবার রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে সরব হতে দেখা গেছে তাঁকে। একাধিকবার রাজ্য-রাজ্যপাল সংঘাতে সরগরম হয়ে উঠেছে বাংলার রাজনীতি। রাজ্যের তরফে একাধিকবার তাঁকে নিয়ে প্রশ্ন তোলা হয়। কিন্তু হঠাৎ কেন তাঁর এই সিদ্ধান্ত? উত্তর হাতড়ে বেড়াচ্ছেন প্রত্যেকে। জানা যাচ্ছে, নিয়মমাফিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে নিজের পদত্যাগপত্র জমা দেন সি ভি আনন্দ বোস। সাম্প্রতিক সময়ে তাঁর শারীরিক সমস্যার কথা প্রকাশ্যে আসে। কিন্তু এর জেরে তাঁর বিভিন্ন কর্মসূচিতে কোনও পরিবর্তন আসেনি। বরং তাঁকে অন্যান্য কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকতেই দেখা গিয়েছিল। কিন্তু বর্তমানে যখন সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, এসআইআরের তালিকায় এখনও ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নির্ধারণ বাকি - রাজ্যের এই অস্থির সময়ে হঠাৎ কেন রাজ্যপালের এই পদক্ষেপ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। 

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar) বলেন, "এসব ঘটনা কেন্দ্রীয় গৃহমন্ত্রকের অঙ্গুলিহেলনে ছাড়া হতে পারে না। যেহেতু আমি ছিলাম তাই জানি বিজেপি পার্টিটা বিভিন্ন লেয়ারে এরকম কাণ্ড করে থাকে, যেটা ষড়যন্ত্রের নামান্তর। আমি আশ্চর্য হবে না যদি দেখি সি ভি আনন্দ বোসকে নির্দেশ দিয়ে সরিয়ে দিয়ে একজন RSS দীক্ষিত, বিজেপির মন্ত্রে শিক্ষিত কাউকে এখানে নিয়ে এসে রাজভবনকে চূড়ান্তভাবে রাজনৈতিক কারণে ব্যবহার করছে। গৃহমন্ত্রকের নির্দেশ ছাড়া এরকম ঘটনা হঠাৎ ঘটে না।" 

এদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "বহুবার বলেছি সি ভি আনন্দ বোস ইত্যাদি রাজ্যপাল দিল্লির দালালি করার জন্য। কোনও কাজের কাজ নেই। পদত্যাগে এত জল্পনার কী আছে? রাজ্যপাল পদত্যাগ করলেন না কি তাঁকে পদত্যাগ করানো হল, সেগুলো আরও অপেক্ষা করলে বোঝা যাবে। পদত্যাগ করে বুঝিয়ে দিলেন আসলে উনি ছিলেন। দেশের রাজনীতিতে দিল্লি ও রাজ্য নানা দালালির কারবার চালিয়ে যাচ্ছে।" 

ভোটের মুখে সি ভি আনন্দ বোসের পদত্যাগ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "তিনি একজন অত্যন্ত বিদ্বান মানুষ। তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপালের চেয়ারকে গৌরবান্বিত করেছেন। তিনি রাষ্ট্রপতির প্রতিনিধি, শারীরিক কারণে পদত্যাগ করেছেন। তৃণমূল এর মধ্যে রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে প্রশ্ন তুলছে এটাই আশ্চর্যের বিষয়।"  

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হতে চলেছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। সিবিআই ও আইবি-র প্রাক্তন অফিসার ছিলেন তিনি।

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget