এক্সপ্লোর

Cyclone Asani : যদি আবার আসে ধাক্কা .... ঝড়ের মোকাবিলায় তৈরি দিঘা, বকখালি

Cyclone Asani Update : দিঘায় সমুদ্রে নামা নিষেধ। প্রস্তুত রয়েছে এনডিআরএফের টিম। দিঘায় পৌঁছেছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা।

পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে, দিঘা, বকখালি : অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে অশনি। অন্ধ্রের কাঁকিনাড়া থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং বিশাখাপত্তনমের ৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে এগোচ্ছে উত্তর-পশ্চিম অভিমুখে। ইয়াস, ফণী, আমফানের মতো ঝড়ের ধাক্কা সইতে না হলেও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র এখনও উত্তাল। 
অশনি সঙ্কেতে রাজ্যের উপকূলবর্তী জেলায় জারি হয়েছে সতর্কতা।  মাছ ধরতে সমুদ্রযাত্রা করতে মানা করা হয়েছে মৎস্যজীবীদের। দুর্যোগ মোকাবিলায়, পূর্ব মেদিনীপুরের দিঘা, হলদিয়া, কাঁথিতে খোলা হয়েছে ত্রাণ শিবির। মজুত রাখা হচ্ছে খাবারও।  

দিঘার সতর্কতা 
দিঘায় (Digha) সমুদ্রে নামা নিষেধ। প্রস্তুত রয়েছে এনডিআরএফের টিম। দিঘায় পৌঁছেছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। পর্যটকরা যাতে সমুদ্রে না নামেন, তার জন্য রয়েছে কড়া নজরদারি। চলছে মাইকে প্রচার।

বকখালিতে বৃষ্টি
অশনি  (Asani ) আতঙ্কে দক্ষিণ ২৪ পরগনার বকখালির বাসিন্দারা। গতকাল রাতে বৃষ্টি হয়। আমফান, ইয়াসের তাণ্ডবের কথা মনে করে অশনি ধেয়ে আসার খবরে বুক কাঁপছে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের। পরিস্থিতি মোকাবিলায় তত্পর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা প্রশাসন।

সতর্ক গঙ্গাসাগর
গঙ্গাসাগর (Gangasagar ) উপকূল এলাকায় প্রচার চালান বিডিও। সমুদ্রে স্নান করতে নেমে যাতে কেউ বিপদে না পড়েন, সেজন্য স্পিড বোটে চড়ে অনবরত প্রচার চালাচ্ছে সাগর কোস্টাল থানার পুলিশ।

নৌকোয় প্রচার
সুন্দরবনের বিদ্যাধরী, দুর্গাদোয়ানি, গোমর-সহ বিভিন্ন নদীতে নৌকায় চড়ে মাইকে প্রচার করেন গোসাবার বিধায়ক ও যুগ্ম বিডিও। সঙ্গে ছিলেন সিভিল ডিফেন্সের কর্মীরা। ক্যানিং মহকুমার প্রতিটি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

নদীবাঁধ নিয়ে আতঙ্ক
নদীবাঁধ নিয়ে আতঙ্কে হিঙ্গলগঞ্জ ও মিনাখাঁর বাসিন্দারা। দ্রুত বাঁধ সংস্কারের দাবি করছেন তাঁরা। 

অন্যদিকে, তেলেঙ্গানায় আগামী দু’ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস। হায়দরাবাদের কয়েকটি জায়গায় আগামী ৪-৫ দিন আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা। হতে পারে বৃষ্টি। বইবে দমকা ঝোড়ো হাওয়া। জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget