এক্সপ্লোর

Eastern Railway On Cyclone Dana: আসছে ঘূর্ণিঝড় 'দানা', বিশেষ ব্যবস্থা শিয়ালদা ও হাওড়া শাখায়, ট্রেন চলাচল কি চালু থাকবে ?

Sealdah Howrah Division On Cyclone Dana: আসছে ঘূর্ণিঝড় 'দানা', ট্রেন চলাচল কি চালু থাকবে ? জরুরি ঘোষণায় কী জানাল পূর্ব রেল ? দেখুন একনজরে

কলকাতা: ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের। পূর্ব রেলের তরফে সোশ্যালে অফিসিয়াল পোস্ট করে জানানো হয়েছে, 'আমরা সকলেই জানিয় ঘূর্ণিঝড় দানা আসতে চলেছে। তাই পূর্ব রেলের তরফে শিয়ালদা ও হাওড়া ডিভিশনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, এই অংশে ঘূর্ণিঝড় 'দানা' আছড়ে পড়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। এই বিষয়ে আমরা প্রথমে শিয়ালদা ডিভিশনে আসি। শিয়ালদা ডিভিশনে ২৪ এবং ২৫ অক্টোবর আমরা একটি কন্ট্রোল রুম খুলেছি। যেখানে রেলের শীর্ষ কর্তারা প্রত্যেকেই থাকবেন। মেডিক্যাল টিমও থাকবে।' 

পূর্ব রেলের সংযোজন,' এছাড়া যেমন সাগর সংলগ্ন এলাকা -যেগুলিকে আমরা ঘূর্ণিঝড়প্রবণ এলাকা বলে ভাবি, হাসনাবাদ, নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার-এই সকল এলাকায় বিশেষ ব্যবস্থা রাখছি। সুপার ভাইজারের ফুল টিম থাকছে। ইঞ্জিনিয়ারাও থাকছেন। এছাড়া টাওয়ার ওয়াগানও থাকছে। হঠাৎ করে দুর্যোগের খবর এলে, আমরা সেখানে যাতে পৌঁছাতে পারি। সক্রিয় থাকছে নিরাপত্তা ব্যবস্থা। আমরা আমাদের ড্রাইাভারদেরও সতর্ক করেছি। এর পাশাপাশি রেললাইনের ধারে হোর্ডিং এবং গাছপালা যাতে কোনও বিঘ্ন না ঘটায়, সেইদিক থেকেও আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমরা মাইকে জরুরি ঘোষণা চালু রেখেছি। হাওড়া ডিভিশনের ক্ষেত্রেও জল জমে যাওয়া একটা বড় সমস্যা। তাই সেই জন্য আগাম পাম্প ব্যবস্থা সঙ্গে রেখেছি। এটা শিয়ালদা ডিভিশনেও প্রস্তুতি রেখেছি। ক্রিটিক্যাল টিম উপস্থিত থাকছে হাওড়া, ব্যান্ডেল , আজিমগড়, বর্ধমান, রামপুরহাটে।'

আরও পড়ুন, আগামীকাল থেকে ২৬ অক্টোবর অবধি ৯ জেলায় বন্ধ থাকবে স্কুল-কলেজ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। বঙ্গোপসাগরে নিম্নচাপ আজই পরিণত হবে গভীর নিম্নচাপে। আগামীকালই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। আগামীকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। আগামীকাল থেকে ওড়িশার উপকূলবর্তী জেলার সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালকের মধ্যেই পুরীর সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ ওড়িশা সরকারের। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে ৭৭০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপ।  আগামীকাল থেকেই উপকূলবর্তী এলাকায় ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget