এক্সপ্লোর

Cyclone Dana: ফুঁসছে সমুদ্র, প্রবল হাওয়ার দাপট বাড়ছে! লাল সতর্কতা জারি পূর্ব মেদিনীপুরে

Cyclone DANA Updates: এই গ্রামীণ এলাকার বেশিরভাগ মানুষই মৎসজীবী, বা কৃষক। ঘূর্ণিঝড়ের ফলে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

উজ্জ্বল মুখোপাধ্যায়, জুনপুট: ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। লাল সতর্কতা জারি হয়েছে পূর্ব মেদিনীপুরের জুনপুটে। সরিয়ে দেওয়া হয়েছে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় খোলা হয়েছে ক্যাম্প, তৎপর রয়েছে প্রশাসন। কিন্তু তারপরও সমুদ্র সৈকতের বাসিন্দাদের আতঙ্ক কাটছে না। স্মৃতিতে বারবার ফিরে আসছে আমফান, ইয়াসের ভয়াবহ স্মৃতি। ভয়ে কাঁটা পূর্ব মেদিনীপুরের জুনপুট, কাঁথি-সহ বিস্তীর্ণ এলাকা। 

এই গ্রামীণ এলাকার বেশিরভাগ মানুষই মৎসজীবী, বা কৃষক। ঘূর্ণিঝড়ের ফলে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়। বৃহস্পতিবার সকাল থেকে দুর্যোগ বাড়বে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিমি। ক্ষয়ক্ষতি ও বিপর্যয় এড়াতে বুধবার থেকেই এলাকায় এলাকায় প্রচার শুরু করে প্রশাসন। 

প্রশাসনের উদ্য়োগে কাঁথি ১ নম্বর ব্লকের ২৬ টি জায়গায় খোলা হয়েছে ক্যাম্প।পাশাপাশি, কাঁথির বিভিন্ন জায়গায় খোলা হয়েছে ত্রাণ শিবির।                                            

এদিকে, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে ফুঁসছে দিঘার সমুদ্র। পাশেই ওড়িশা, সেখানেই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনা। সবথেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। গতকাল থেকেই পর্যটকশূন্য দিঘা। সমুদ্র পাড়ের দোকানগুলির ঝাঁপ বন্ধ। টহল দিচ্ছে পুলিশ। দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তটভূমি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বইছে ঝোড়ো হাওয়া। দিঘায় হোটেল, লজ গতকালই খালি করার নির্দেশিকা জারি করেছে প্রশাসন। 

আরও পড়ুন, উত্তাল সমুদ্র, ঝোড়ো হাওয়ার দাপট, দানার প্রভাব পুরীতে, জারি হাই অ্যালার্ট

দানা আপডেট

আরও এগিয়ে এল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। গত ৬ ঘণ্টায় উপকূলের দিকে ১২ কিমি গতিবেগে এগিয়ে এসেছে 'দানা'। পারাদ্বীপ থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'র দূরত্ব ২৬০ কিমি। ধামারা থেকে 'দানা'র দূরত্ব ২৯০ কিমি। সাগরদ্বীপ থেকে ৩৫০ কিমি দূরে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget