এক্সপ্লোর

Cyclone Dana: উত্তাল সমুদ্র, ঝোড়ো হাওয়ার দাপট, দানার প্রভাব পুরীতে, জারি হাই অ্যালার্ট

Cyclone Dana Alert, Puri News: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশার উপকূলবর্তী এলাকায় স্থলভাগে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন উপকূলবর্তী ১৪টি জেলায় তার প্রভাব পড়তে পারে।

অর্ণব মুখোপাধ্যায়, পুরী: বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দানা’। ত্রস্ত সৈকত শহর পুরী। ওড়িশার উপকূলবর্তী ১৪টি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। হাইঅ্যআলার্ট রয়েছে শ্রীক্ষেত্রে। তার প্রভাব পড়তে শুরু করেছে পুরীতে। চলছে বৃষ্টি। সমুদ্র উত্তাল, ঝোড়ো হাওয়া বইছে। সমুদ্র সৈকত পর্যটকশূন্য। দোকানপাট খোলেনি। সমুদ্র তটে লাগানো হাইমাস্ট আলোগুলিকে নামিয়ে আনা হয়েছে। 

পুরীতে গতকাল থেকেই শুরু হয়েছে হোটেল, লজ ফাঁকা করার কাজ। ট্রেন বাতিল হওয়ায় বেশ কিছু পর্যটক পুরীতে আটকে পড়েছেন। তাঁরা যে সমস্ত হোটেল বা লজে রয়েছেন, সেখানে সমুদ্রমুখী ঘর ছেড়ে পিছনের দিকের ঘরগুলিতে চলে যেতে বলা হয়েছে। ঘূ্র্ণিঝড় আছড়ে পড়ার আগে, পুরীকে কার্যত পর্যটক শূন্য করার কাজ চলছে জোর কদমে। ট্রেন বাতিলের জেরে বাড়ি ফিরতে গিয়ে সমস্যায় পড়ছেন বহু পর্যটক। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশার উপকূলবর্তী এলাকায় স্থলভাগে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন উপকূলবর্তী ১৪টি জেলায় তার প্রভাব পড়তে পারে। এই আশঙ্কায় জারি করা হয়েছে লাল সতর্কতা। ভিন্ রাজ্য থেকে ঘুরতে যাওয়া পর্যটক ও পুণ্যার্থীদের অনেকেই ইতিমধ্যে পুরী ছেড়েছেন। আবার অনেকে আটকেও পড়েছেন। ওড়িশায় বাতিল করা হয়েছে বহু ট্রেন। একের পর এক ট্রেন বাতিল হওয়ায় ফিরতে গিয়ে সমস্যায় পড়ছেন পর্যটকরা। 

আরও পড়ুন, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল 'দানা', কত গতিতে আছড়ে পড়বে এই সাইক্লোন?


যাঁরা বাড়ি ফিরতে পারছেন না, পুরীর অনেক হোটেলেই সেই সব পর্যটকদের ভুবনেশ্বরের হোটেল বা লজে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ওড়িশার উপকূলবর্তী ১৪টি জেলায় সমস্ত সকুল বন্ধ রাখা হয়েছে। পুরীতে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।                                                                 

আজ মধ্যরাত থেকে কাল ভোরের মধ্যে ওড়িশায় ল্যান্ডফল হতে চলেছে। ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Dilip Ghosh: 'পশ্চিমবঙ্গের পুলিশও চাইলে সবকিছু করতে পারে, এটা আমরা ভুলে গিয়েছিলাম', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে বলছেন দিলীপ ঘোষ
'পশ্চিমবঙ্গের পুলিশও চাইলে সবকিছু করতে পারে, এটা আমরা ভুলে গিয়েছিলাম', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে বলছেন দিলীপ ঘোষ
Weather Alert: আগামী ২-৩ ঘন্টার মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে দমকা ঝোড়ো হাওয়া
আগামী ২-৩ ঘন্টার মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে দমকা ঝোড়ো হাওয়া
TMC News: প্রাক্তন তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের গোডাউনে মিলল সরকারি ত্রাণ
TMC News: প্রাক্তন তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের গোডাউনে মিলল সরকারি ত্রাণ
News Live: হলুদ সতর্কতা, আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে
হলুদ সতর্কতা, আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget