কলকাতা: 'আমফানে'র মতো নয়, প্রভাবের দিক থেকে 'রেমালে'র মতো হতে পারে বলে আগেই অনুমান করেছিল আবহাওয়া দফতর। তা সত্ত্বেও পরিস্থিতি খারাপ হতে পারে এই আশঙ্কায় আগাম সব ব্যবস্থা নিয়ে রেখেছিল...More
কলকাতা: 'আমফানে'র মতো নয়, প্রভাবের দিক থেকে 'রেমালে'র মতো হতে পারে বলে আগেই অনুমান করেছিল আবহাওয়া দফতর। তা সত্ত্বেও পরিস্থিতি খারাপ হতে পারে এই আশঙ্কায় আগাম সব ব্যবস্থা নিয়ে রেখেছিল প্রশাসন। তবে, আশঙ্কা থাকলেও ঘূর্ণিঝড় 'দানা'র বিশেষ প্রভাব পড়ল না বাংলায়। উত্তর ওড়িশা অভিমুখে এগোনোর পাশাপাশি, গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে এই ঘূর্ণিঝড়। গতকাল রাতে ওড়িশার ধামারার কাছে ল্যান্ডফল করে ওড়িশাতেই 'অ্যারেস্ট' হল ঘূর্ণিঝড়। সকালেই ল্যান্ডফলের প্রক্রিয়া শেষ করে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে দানা। ঝড়ের দাপট না থাকলেও বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়েছে পূর্ব মেদিনীপুরে। উপকূলবর্তী এলাকায় ৮০ থেকে ৯০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। নন্দীগ্রাম-খেজুরি-এগরায় ভেঙেছে গাছ, বিদ্যুতের খুঁটি। পূর্ব মেদিনীপুরে উপড়ে গেছে প্রায় ১৭৫টি বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ সংযোগ নেই অনেক এলাকায়। কলকাতাতেও সকাল থেকে মাঝেমধ্যে তুমুল বৃষ্টি হচ্ছে। হাওড়া, হুগলি-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ বিকেল পর্যন্ত বৃষ্টি চলবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।ল্যান্ডফলের পরই দানার দৌরাত্ম্য ওড়িশায়। ১২০ কিমি বেগে আছড়ে পড়ল ধামারার কাছে। উপড়ে গেল গাছ। উড়ল টিনের চাল। সঙ্গে প্রবল বৃষ্টি। স্থলভাগে ঢুকেই শক্তি হারাল দানা। ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। দিঘা থেকে সাগর, উত্তাল সমুদ্র। জলোচ্ছ্বাসে ভাসল গঙ্গাসাগরের কপিলমুুণির আশ্রম। ঝড়ের তাণ্ডব থেকে রেহাই পেলেও ভাসছে দক্ষিণবঙ্গে। সকাল থেকে তুমুল বৃষ্টি কলকাতায়। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। দিনভর দুর্যোগ। কাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। লাগাতার বৃষ্টিতে কলকাতায় জল-যন্ত্রণা। ঠনঠনিয়া, বউবাজার, মৌলালি থেকে ময়দান। রাস্তা যেন নদী। হাঁটুজল কৈখালি থেকে বেহালায়। চরম দুর্ভোগ।টানা বৃষ্টিতে জল থইথই রাজ্যের ১ নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম ও ন্যাশনাল মেডিক্যাল। জলমগ্ন কার্ডিওলজি, প্রসূতি বিভাগ, আউটডোর। বাড়ছে হয়রানি। জলবন্দি খোদ শাসক সাংসদ। লেক গার্ডেন্সে সৌগত রায়ের বাড়ির চত্বর জল থইথই। পুরসভাকে বারবার জানিয়েও লাভ হয়নি বলে আক্ষেপ। উপকূলের জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব। নন্দীগ্রাম-খেজুরি-এগরায় ভাঙল গাছ, বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত বহু কাঁচা বাড়ি, চাষের জমি। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলাশাসকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর। বৃষ্টি হলেও ঝড়ের প্রভাব পড়েনি কলকাতায়। সকাল ১০টা থেকে ফের শুরু ট্রেন চলাচল। উড়ল বিমানও। এখনও বন্ধ ফেরি। আরও পড়ুন: CID Returns to TV: ৬ বছর পর টেলিভিশনের পর্দায় ফিরছে CID, নতুন টিজার উসকে দিল নস্টালজিয়াআপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।