এক্সপ্লোর

CID Returns to TV: ৬ বছর পর টেলিভিশনের পর্দায় ফিরছে CID, নতুন টিজার উসকে দিল নস্টালজিয়া

CID Comeback: শেয়ার করা টিজারে দেখা যাচ্ছে, এসিপি প্রদ্যুম্নের ভূমিকায় আগের মতই অভিনয় করছেন শিবাজী সত্যম যাকে একটি পুলিশের গাড়ি থেকে উত্তেজিত অবস্থায় নামতে দেখা যায়।

নয়াদিল্লি:  নস্টালজিয়া উসকে দিল একটি প্রোমো। আবার ৬ বছর পরে টেলি-দুনিয়ায় ফিরছে 'সিআইডি'। এই টেলিভিশন শোয়ের নির্মাতারা সম্প্রতি সমাজমাধ্যমে একটি নতুন টিজার (CID Return on TV) শেয়ার করেছেন, যেখানে বলা হচ্ছে আগামীকাল ২৬ অক্টোবর থেকে শুরু হবে ভারতের সবথেকে দীর্ঘ সময় ধরে চলা টেলিভিশন শো 'সিআইডি' (CID)। আগের মতই এই নতুন শো-তেও থাকছেন শিবাজী সত্যম, দয়ানন্দ শেট্টি এবং আদিত্য শ্রীবাস্তব।

শেয়ার করা টিজারে দেখা যাচ্ছে, এসিপি প্রদ্যুম্নের ভূমিকায় আগের মতই অভিনয় করছেন শিবাজী সত্যম যাকে একটি পুলিশের গাড়ি থেকে উত্তেজিত অবস্থায় নামতে দেখা যায়। ভারী বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় কালো ওভারকোট পরে গাড়ি থেকে নামলেন এসিপি প্রদ্যুম্ন। মনে করা হচ্ছে কোনো এলাকায় বোমা বিস্ফোরণ হতে চলেছে আর সেই জায়গার সন্ধানেই এসেছেন তিনি। হাতে শক্ত করে ধরে রেখেছেন সেই ছাতা। আবহে সেই ক্লাসিক থিম মিউজিক শোনা যায়, আর এই প্রোমো দেখেই অনুরাগীদের মনে নস্টালজিয়া উসকে ওঠে। আর এসিপির সঙ্গে সঙ্গে ক্যামেরা কাট করে বিগ ক্লোজ আপে অভিজিৎ ওরফে আদিত্য শ্রীবাস্তবের দুটি চোখ দেখা যায় যা প্রোমোর উত্তেজনা আরও দ্বিগুণ করে দেয়।

প্রোমোর শেষে একটা গুলির শব্দ শোনা যায়। বোঝাই যায় আরো অ্যাকশনে ভরপুর থাকবে এই টেলিভিশন শো। টিজারের শেষে লেখা দেখা যায়, 'ক্যালেন্ডারে চিহ্নিত করে রাখুন, আগামী ২৬ অক্টোবর বোমা বিস্ফোরণ হতে চলেছে সিআইডির নতুন প্রোমোর মাধ্যমে'। এই টিজার দেখে বহু মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই ফিরে গিয়েছেন নস্টালজিয়ায়।

এই টিজারের কমেন্টে অনেকেই নিজেদের উত্তেজনা আবেগ শব্দে প্রকাশ করেছেন। এই সুখবরের উল্লাস ছড়িয়ে পড়েছে কমেন্ট সেকশনে। একজন অনুরাগী লেখেন, 'আমার বাল্যকাল শৈশব যেন আবার ফিরে এল'। আবার অন্য আরেকজন লেখেন, 'চরম স্তরে আছে উত্তেজনার পারদ। শৈশবের স্মৃতি নিয়ে ফিরছে সিআইডি'। জনৈক নেটিজেন এও লেখেন, 'আমি বহুদিন ধরেই আশায় ছিলাম, প্রার্থনা করতাম যাতে এই শো ফিরে আসে কখনও টেলিভিশনের পর্দায়। আর এমনটাই ঘটছে'।

শেষবার ২০১৮ সালের ২৭ অক্টোবর এই জনপ্রিয় টেলিভিশন শোয়ের শেষ পর্বের সম্প্রচার হয়েছিল। টানা ২০ বছর ধরে চলেছে এই শো। ১৫৪৭টি পর্ব হয়েছিল এই শোয়ের। আর এর মাধ্যমেই 'সিআইডি' দেশের সবথেকে দীর্ঘ সময়ব্যাপী চলা শো হয়ে ওঠে। ১৯৯৮ সালের ২১ জানুয়ারি টেলিভিশনের পর্দায় প্রথম এসিপি প্রদ্যুম্ন এবং ইন্সপেক্টর দয়াকে দেখতে পেয়েছিল আপামর দেশবাসী। তারপর থেকেই গোটা দেশে তুমুল জনপ্রিয়তা অর্জন করে এই শো। এই ধারাবাহিকে শিবাজী সত্যম, দয়ানন্দ শেট্টি, আদিত্য শ্রীবাস্তব ছাড়াও অভিনয় করছেন নরেন্দ্র গুপ্তা, হৃষীকেশ পাণ্ডে, অংশা শায়েদ প্রমুখ।

 আরও পড়ুন: Pushpa News: ফের মুক্তির দিন পরিবর্তন! এবার এগিয়ে এল অল্লু অর্জুনের 'পুষ্পা'-র রিলিজ

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget