এক্সপ্লোর

Mamata Banerjee: ঘাটাল মাস্টার প্ল্যানের পর এবার সুন্দরবন মাস্টার প্ল্যানের কথা মুখ্যমন্ত্রীর মুখে, কী বললেন?

Mamata Banerjee On Sundarban: দুর্যোগ মোকাবিলায় সতর্ক প্রশাসন। নবান্ন থেকে পুরসভা-লালবাজারে কন্ট্রোলরুম। রাতভর নবান্নেই ছিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: ঘূর্ণিঝড়ের তাণ্ডবের হাত থেকে রেহাই পেলেও বাংলায় প্রবল বৃষ্টি সকাল থেকে। লাগাতার বৃষ্টিতে কলকাতায় জল-যন্ত্রণা। আর এই আবহে এবার মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল সুন্দরবন মাস্টার প্ল্যানের কথা। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "বাংলাকে বন্যা কিংবা ঝড় কোনও কিছুতেই টাকা দেয় না কেন্দ্রীয় সরকার।''

ক্ষোভ প্রকাশ মুখ্য়মন্ত্রীর: দুর্যোগ মোকাবিলায় সতর্ক প্রশাসন। নবান্ন থেকে পুরসভা-লালবাজারে কন্ট্রোলরুম। রাতভর নবান্নেই ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সুন্দরবনে নিয়ে একটা মাস্টার প্ল্যানের কথা নীতি আয়োগকে বলেছিলাম। আবার লিখব। আমাদের যেহেতু নদীমাতৃকা দেশ। আমাদের জল বেশি। কিন্তু কিছু করার নেই। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলে জল ছেড়ে দিচ্ছে ডিভিসি। নিজের কোল খালি করে দিচ্ছে আর আমাদের বুক ভরা জল দিয়ে পুরো হাপিত্যেশ করতে হচ্ছে। মানুষের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। ডুবে যাচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা অলরেডি করেছি। ৪০০ কোটি টাকা তোমরা কাজ করেছ। তোমরা কাজটা করতে শুরু করো। দুবছরের মধ্যে কাজ শেষ করো। ম্যান পাওয়ার বেশি লাগিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করো। যা ক্ষতি হচ্ছে আমাদেরই টাকা জলে যাচ্ছে। বাংলাকে বন্যা, ঘূর্ণিঝড়ের জন্য এক পয়সা দেয় না। আমাদের দায়বদ্ধতা মেনে নিয়ে কাজ করতে হবে।'' 

বাংলার উপকূলেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে। সকাল থেকে গোটা সুন্দরবনজুড়ে মুষলধারে বৃষ্টি হয়। সঙ্গে ছিল দমকা হাওয়া। এদিন গোটা জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমের ৩, ৪ ও ৫ নম্বর মেলা মাঠ জল থই-থই। সাগর এবং কাকদ্বীপেও তুমুল বৃষ্টি হচ্ছে। সাগরে বেশ কয়েকটি জায়গায় গাছ ভেঙে পড়েছে। সিভিল ডিফেন্সের কর্মীরা গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ করেন। পূর্ব ঘোষণা মতো সকাল ১০টা থেকে নামখানা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। সাগর, কাকদ্বীপ-সহ সুন্দরবনজুড়ে আজও ফেরি চলাচল বন্ধ ছিল। গোসাবাতেও বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Weather Update: ভাসছে দক্ষিণবঙ্গ, সকাল থেকে তুমুল বৃষ্টি; কবে হবে আবহাওয়ার উন্নতি?

সেরা শিরোনাম

Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget