এক্সপ্লোর

Cyclone Fengal : আদৌ আসছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল? বাংলার এই চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের চার জেলাতে।

কলকাতা : সত্যিই কি চোখ রাঙাচ্ছে ফেঙ্গাল?  ধেয়ে আসছে ঘূর্ণিঝড়?  তার জের এবার দক্ষিণভারতের পূর্বের রাজ্যগুলিতে পড়বে ? তবে ঘূর্ণিঝড তৈরি হোক, বা না হোক, তার প্রভাব যে বাংলায় বিরাচ কিছু পড়বে না। শনিবার থেকে সোমবার এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাতেও। বঙ্গের উপকূলবর্তী চার জেলায় ভারী বৃষ্টি হতে পারে । আকাশ মেঘলা থাকবে এই ৩ দিন। 

ফেঙ্গাল আজই ঘনীভূত হতে পারত সাগরে । তবে তা সম্ভবত তৈরি হচ্ছে না। বরং তা শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হতে পারে।  এরপর তার সরাসরি প্রভাব পড়বে  তামিলনাড়ু এবং পুদুচেরির কিছু অংশে । এর জেরে শুক্রবার থেকেই তুমুল বৃষ্টি হতে পারে দুই রাজ্যের উপকূল এলাকায়। আগাম সতর্কতা হিসেবে,  স্কুল ও কলেজগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।  ভারী বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্তও হতে পারে। 

শুক্রবার চেন্নাই, চেঙ্গলপাট্টু এবং কুড্ডালোরে স্কুল ও কলেজ বন্ধ থাকবে। অন্যদিকে পুদুচেরিতে শুক্র ও শনিবার বন্ধ থাকবে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) অনুসারে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি তৈরি হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তবে তা আর ঘূর্ণিঝড়ে পরিণত না হওয়ার সম্ভাবনাই বেশি।

এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না-পড়লেও শীতের আমেজে কিছুটা কাঁটা পড়ল বলেই মনে করা হচ্ছে। বেশ কিছুটা বেড়েছে বঙ্গের তাপমাত্রা। নভেম্বরের শেষ দু দিন তাপমাত্রা এইরকম থাকবে। মেঘলা আকাশ থাকলেই তাপমাত্রা বাড়ে, এক্ষেত্রেও দেখা যাচ্ছে তেমনটাই। 

সিস্টেমের প্রভাবে বঙ্গে বেড়েছে  রাতের তাপমাত্রা। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আবার পারা পতনের সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সব জেলাতেই । বেলা বাড়লে কুয়াশার জাল ছিঁড়ে সূর্য উঠবে । কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের চার জেলাতে। ২৯ নভেম্বর শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ৩০ শে নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। পয়লা ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

আবহবিদরা মনে করছেন, ঘূর্ণিঝড়ে পরিণত না হয়ে, শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে স্থলভাগে প্রবেশ করতে পারে সিস্টেমটি। তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের মাঝে মহাবলীপুরমের কাছাকাছি দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে।  সেই সময় এই সিস্টেমের গতিবেগ থাকবে সর্বোচ্চ ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। অন্যদিকে নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা।  ২৯ শে নভেম্বর শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা বেশি।  

আরও পড়ুন : 

চিন্ময়কৃষ্ণ কেউ নন ইসকনের? তাঁর আন্দোলনে কি পাশে আছে তারা? স্পষ্ট জানাল ইসকন

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget