এক্সপ্লোর

Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র

Weather Update: আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় “মুরাসু”-তে পরিণত হয়েছে।

কলকাতা: আশঙ্কা ছিলই। শেষ পর্যন্ত তাতেই সিলমোহর পড়ল। জানিয়ে দিল আবহাওয়া দফতর। 'অর্ণবের' পরে এবার তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু'। সাগরে তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, অন্ধ্রপ্রদেশে হবে ল্যান্ডফল। মঙ্গলবার সকালের মধ্যে মছলিপত্তনমের কাছে ল্যান্ডফল হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে মেঘলা আকাশে ঢেকে থাকবে। মাঝারি বৃষ্টিতের সম্ভাবনাও আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় “মুরাসু”-তে পরিণত হয়েছে। অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলের জন্য ফের ঘূর্ণিঝড় সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। বর্তমানে এই ঘূর্ণিঝড়ের কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির বড় কোনও সতর্কতা জারি না হলেও, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, সমগ্র পরিস্থিতির উপর নজরদারি চলছে এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

৩ নভেম্বর ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। অন্ধ্র উপকূলে ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণিঝড় 'মুরাসু' ল্যান্ডফলের সময় দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। অর্থাৎ ঝোড়ো হাওয়ার দাপট থাকবে যথেষ্ট বেশি। আপাতত আবহাওয়া দফতর সূত্রে খবর অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূলে ঘূর্ণিঝড় 'মুরাসু' ভালরকম প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।                                                    

ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েকদিন মূলত, ৩ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে আঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই ৫ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড়ের সতর্কতা নেই। ৪ নভেম্বরের পর শুকনো আবহাওয়া থাকবে উত্তরের জেলাগুলিতে। ঝড়বৃষ্টি হবে না। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কমবে ঝড়বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া - এই জেলাগুলিতে ৩ ও ৪ নভেম্বর হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ঝড়ের সতর্কতা নেই। ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
West Bengal Latest News Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
Ratna Debnath on RG Kar Incident: 'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
Advertisement

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget