এক্সপ্লোর

Cyclone Remal : হার মানাবে আয়লা, আমফানকেও ? মে-র শেষে বাংলায় তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় রেমাল ?

Cyclone Remal Update : এই ঘূর্ণিঝড়ের অভিঘাত কোথায় হবে, কতটা হবে, তা এখনও বলা যাচ্ছে না।

কলকাতা : বৈশাখী গরমে নাজেহাল বাংলা। কয়েকদিনের বৃষ্টি স্বস্তি দিলেও আবার গরম বাড়তে পারে।  যদিও এই মুহূর্তে  তাপপ্রবাহের (Heatwave) সম্ভাবনা নেই রাজ্যে। তাই বর্ষা কবে আসবে সেদিকেই নজর সকলের। গরম কালে কখনও আয়লা, কখনও আমফান, কখনও যশের তাণ্ডব দেখেছে বাংলা। এবার আবারও এক ঘূর্ণিঝড়ের সঙ্কেত পাওয়া যাচ্ছে বলে খবর, বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ ।

বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, এমন ঝড় আসতে চলেছে যা আগের ঘূর্ণিঝড়গুলির থেকেও বেশি শক্তিশালী হতে পারে। এই ঝড়ের নাম রেমাল।   শক্তিশালী সাইক্লোন Remal মে মাসের শেষের দিকেই আছড়ে পড়তে পারে। আবহাওয়া দফতর যদিও এখনও বলেনি, কোন পথে কত গতিবেগ নিয়ে এগোবে রেমাল। তবে মনে করা হচ্ছে, আগামী ২০ মে থেকে এই ঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। 

আবহবিদদের ধারণা, মে মাসের শেষাশেষি , মোটামুটি ২৪ মে  সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোবে এই ঝড়।  এই ঘূর্ণিঝড়ের অভিঘাত কোথায় হবে, কতটা হবে, তা এখনও বলা যাচ্ছে না। এই সাইক্লোন আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে। 

ক্যালেন্ডারের পাতা উল্টে দেখলেই দেখা যাবে, ফি বছর এই রকম সময়ে ঘূর্ণিঝড়ের প্রবণতা! ২০০৯ সালের ২৫ মে সুন্দরবনে ছোবল মেরেছিল আয়লা। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার।আয়লার দাপটে বাংলায় প্রাণ গিয়েছিল কমপক্ষে ১৫০ জনের। ২০১৯-এর  ৩ এবং ৪ মে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ফণী। ঘণ্টায় ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল ফনীর ছোবল! ২০২০-র ২০ মে বাংলার উপকূলে আছড়ে পড়ে আমফান। সেই ঘূর্ণিঝড়ের দাপটে বাংলায় ৮০ জনের ওপরে মানুষ মারা যান। Sই ক্ষত শুকোতে না শুকোতেই ২০২১ এ ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রথম ঝাপটা সহ্য করতে হয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের! কিন্তু এই মে মাসেই কেন বারবার ধেয়ে আসে ঘূর্ণিঝড়? বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এর অন্যতম বড় কারণ। 

এবারও কি কোনও বড় ঝড় দেখতে চলেছে বাংলা ? তা জানা যাবে মে মাসের শেষের দিকেই। তবে এরই মধ্যে আবহাওয়া দফতর দিয়েছে সুখবর। উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক সময়ের আগেই ১৯ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।    

আরও পড়ুন : সঙ্কটের মেঘ কাটাবে জ্যৈষ্ঠ-মঙ্গলবারে এইভাবে বজরঙ্গবলীর আরাধনা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget