এক্সপ্লোর

Cyclone Remal Update: কলকাতায় ইন্ডিয়ান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২

Kolkata Taratala Electrocution Death: রেমালের দুর্যোগ কাটতে না কাটতেই মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়...

কলকাতা: রেমালের (Cyclone Remal) দুর্যোগ কাটতে না কাটতেই মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায় (Accident)। তারাতলার ইন্ডিয়ান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভিতরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২। মৃতদের মধ্যে ১ জন অস্থায়ী সাফাই কর্মী, অন্যজন অস্থায়ী সুপারভাইজার।

জানা গিয়েছে, একটি নির্মীয়মান রাস্তার ধারে জঙ্গল পরিষ্কারের কাজ করছিলেন। জমা জলের নিচে ছিল ছিঁড়ে যাওয়া বিদ্যুৎবাহিত তার। ঘটনাস্থলেই মারা যান সন্তোষ, সহকর্মীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান সুপারভাইজার মনোহর রজক। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা। মৃত ২ জনই বিহারের বাসিন্দা, কর্মসূত্রে থাকতেন তারাতলাতে। তদন্ত শুরু করেছে তারাতলা থানার পুলিশ। মেরিন বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে সিইএসসি। দুর্ঘটনার দায় কর্তৃপক্ষের ওপর চাপিয়েছেন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান।

রেমাল-দুর্যোগে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে বাংলায়।  রেমাল-রোষে প্রাণহানি, কারও মাথায় গাছ পড়ে তো কারও মাথায় বাড়ির কার্নিস ভেঙে। কেউ আবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন। দুর্যোগের জেরে কলকাতা থেকে উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা, কোথাও নেই বাদ। রবিবার রাতে যখন তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল, তখন এন্টালির বিবির বাগানে বাড়ির কার্নিশের চাঙড় ভেঙে মৃত্যু হয় এক ব্যক্তির। বন্ধুর বাড়ি থেকে IPL দেখে ফিরছিলেন। তখনই, দুর্ঘটনা হয়। NRS মেডিক্যাল কলেজে নিয়ে গেল চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
 
 দক্ষিণ ২৪ পরগনার নামখানায়,বাড়ির ওপর গাছ পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধার।মৌসুনি দ্বীপের বাসিন্দা বৃদ্ধা আজ সকালে ঝড়ের সময় রান্নাঘরে বসে খাচ্ছিলেন। তখনই, গাছ উপড়ে রান্নাঘরের টিনের ছাউনির ওপর পড়ায় তিনি চাপা পড়েন। পূর্ব বর্ধমানের মেমারিতে,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা-ছেলের। রাস্তার উপরে একটি কলাগাছ পড়ে ছিল। স্থানীয়দের দাবি, পাশে ছিড়ে পড়েছিল বিদ্যুতের তার। হুকিং করে এই বিদ্যুৎ নেওয়া হচ্ছিল। কলাগাছ সরাতে গেলে ওই ব্যক্তি  বিদ্যুৎসপৃষ্ট হন। বাবাকে উদ্ধার করতে গিয়ে ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। দু-জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন, OBC সার্টিফিকেট বাতিল ইস্যু : সংবিধান বিরোধী কাজ, TMC-কে তুলোধনা মোদির

হাওড়ায় লিলুয়ায়, বাড়িতে ঢুকতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক যুবক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। প্রতিবেশীদের দাবি, কলিং বেলের স্যুইচ থেকে শর্ট সার্কিট হয়ে দুর্ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর।মৃতের বাড়িতে যান সৌগত রায়। সেখান থেকে ফোনে কথা বলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে।
 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget