এক্সপ্লোর

Cyclone Remal Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় , ১৩০ কিমি গতিতে আছড়ে পড়তে পারে; কোন এলাকা দিয়ে যাবে 'রেমাল'

Cyclone Remal Update: ঘূর্ণিঝড় রেমালের জেরে শনিবার থেকেই শুরু হবে বৃষ্টি। দক্ষিণবঙ্গেও খারাপ আবহাওয়া থাকবে রবি এবং সোমবার। শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal Update)। আবহাওয়া দফতরের (IMD) তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩০ কিলোমিটার। এর ফলে দিঘা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় সমুদ্রের বাঁধ ভাঙার আশঙ্কাও রয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায়। 

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, রবিবার ২৬ মে মাঝরাতে সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের খেপুপাড়া ও সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড়ের ফলে দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলিতেও। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে সেখানে। জলোচ্ছ্বাসের ফলে সমুদ্রের জল উপচে পড়ে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে। উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।

বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়ে এটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। শনিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এরপর সোজা উত্তরদিকে থাকবে এর অভিমুখ। রবিবার শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে প্রতি ঘন্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এর।

আলিপুর আবহাওয়া দফতরের ডিডিজিএম সোমনাথ দত্ত জানান, বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সাগর আইল্যান্ডের মাঝে রেমালের আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সুন্দরবন এলাকাতে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে রবিবার মাঝরাতে।

ঘূর্ণিঝড় রেমালের জেরে শনিবার থেকেই শুরু হবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবি এবং সোমবার। শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার প্রবল বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দু-এক জায়গায়। কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে।

সোমবার ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়।

তবে দক্ষিণ ২৪ পরগনা জেলায় দুর্যোগ সবচেয়ে বেশি বাড়তে পারে। ঝোড়ো হাওয়ার সঙ্গে হবে প্রবল বৃষ্টিও। দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তর ২৪ পরগনা জেলাতে ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে পারে। আর কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও নদিয়াতে ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Cyclone Remal Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় , ১৩০ কিমি গতিতে আছড়ে পড়তে পারে; কোন এলাকা দিয়ে যাবে 'রেমাল'

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
South City Complex: সাউথ সিটি আবাসনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন
সাউথ সিটি আবাসনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন
Ajit Mahato Arrested : গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
East Bardhaman News: পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED
Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget