এক্সপ্লোর

Cyclone Sitrang: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মোকাবিলায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, নেওয়া হচ্ছে এই ব্যবস্থা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মোকাবিলায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলল নবান্ন। পরিস্থিতির ওপর নজর রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ১০ আইএএস অফিসারকে।

সুমন ঘড়াই, কলকাতা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মোকাবিলায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলল নবান্ন। পরিস্থিতির ওপর নজর রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ১০ আইএএস অফিসারকে। ছুটি বাতিল করা হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের।

কখনও ইয়াস কখনও ফণী  আবার কখনও আমফান একের পর এক ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হয়েছে জনজীবন। সব হারানোর হাহাকার আর চোখের জল সঙ্গী করে দিন কেটেছে অসংখ্য মানুষের।
সাগরে এবার চোখ রাঙাচ্ছে সিত্রাং পুরনো ক্ষয়ক্ষতি থেকে শিক্ষা নিয়ে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করছে রাজ্য-প্রশাসন। শনিবার, নবান্নে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মুখ্যসচিব। 

নবান্ন সূত্রে খবর, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পরিস্থিতির ওপর নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে ১০ আইএএস অফিসারকে। নবান্নে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, যার নম্বর 5858। কন্ট্রোল রুম খোলা হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও। জেলায় জেলায় তৈরি রাখা হচ্ছে সাইক্লোন শেল্টার, পানীয় জলের মোবাইল ইউনিট।

নবান্ন সূত্রে খবর, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও সরকারি হাসপাতালগুলিতে পর্যাপ্ত কর্মী মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ অক্টোবর সর্বোচ্চ ৬৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ২৫ অক্টোবর দুই ২৪ পরগনায় সর্বোচ্চ ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। সুন্দরবন এলাকায় ফেরি পরিষেবা বন্ধ থাকবে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ধেয়ে আসার আশঙ্কা। উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে প্রস্তুতি। সুন্দরবন কোস্টাল থানার তরফে মাইকে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি, নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে, কাছাকাছি ফ্লাড সেন্টারে আশ্রয় নিতে বলা হয়েছে। নিম্নচাপের অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিক। পরে অভিমুখ বদলে উত্তর-পূর্ব দিকে এগোবে ঘূর্ণিঝড় হিসাবে। প্রথমে ওড়িশা, তারপর পশ্চিমবঙ্গের উপকূল স্পর্শ করে ঘূর্ণিঝড় যাবে বাংলাদেশের দিকে। ২৫ অক্টোবর সকালে বাংলাদেশ উপকূল পেরবে।      

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
Madan On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
Birati: বিরাটিতে SFI-এর সভায় হামলা, ভাঙচুর মঞ্চ, চেয়ার, বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির
বিরাটিতে SFI-এর সভায় হামলা, ভাঙচুর মঞ্চ, চেয়ার, বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির

ভিডিও

CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget