এক্সপ্লোর

CV Ananda Bose: 'মানুষের জীবন মূল্যবান', ডিএ-অনশন প্রত্যাহারের বার্তা রাজ্যপালের

DA Agitation:ডিএ আন্দোলনকারীদের ফের অনশন প্রত্যাহারের বার্তা রাজ্যপালের


কলকাতা: ডিএ আন্দোলনকারীদের ফের অনশন প্রত্যাহারের বার্তা রাজ্যপালের। রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, 'মানুষের জীবন মূল্যবান। যে কোনও জটিল সমস্যার সমাধান আছে। আমাদের সমাধানের চেষ্টা করা উচিত। খোলা মনে আমাদের সেই পথ বের করতে হবে।'

এর আগেও রাজ্যপাল (West Bengal Governor C V Ananda Bose) আশ্বাস দিয়েছেন। জানিয়েছেন তিনি তাঁর সাধ্যমতো সাহায্য করবেন। তবু সরকার সংবেদনশীল না হলে এই অনশন-আন্দোলন চলবে। রাজভবন (Raj Bhawan) থেকে বেরিয়ে এমনটাই বললেন সংগ্রামী যৌথ মঞ্চের ৫ প্রতিনিধি দল। DA-আন্দোলনের জট কাটাতে আসরে নেমেছেন রাজ্যপাল। রাজ্যপালের ডাকে আজ রাজভবনে যায় সংগ্রামী যৌথ মঞ্চের ৫ প্রতিনিধি দল। ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন এবং দাবি মেনে নেওয়ার পরই অনশন প্রত্যাহার করবেন বলে স্পষ্ট করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

শোকজ-অভিযোগ:
অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, ১০ মার্চ ধর্মঘটে সামিল হওয়ায় কয়েকজন সরকারি কর্মীকে শোকজ করা হয়েছে। যদিও এরপরও আন্দোলনে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। শহিদ মিনারে তাদের ধর্না-অবস্থান আজ ৪৫ দিনে পড়ল। অনশন আন্দোলন পা দিল ৩১ দিনে। গতকাল সন্ধেয় DA-ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েন আরও এক অনশনকারী। ইন্দ্রজিৎ মণ্ডল নামে সরকারি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে ২ জন অনশনকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের অনশন তুলে আলোচনায় বসার জন্য শনিবার আহ্বান জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন যৌথ সংগ্রামী মঞ্চের পাঁচ প্রতিনিধি। কিন্তু তারপরও অধরাই রয়ে গেল সমাধান সূত্র! অনশনে অনড় রইলেন আন্দোলনরত সরকারি কর্মীরা। সরকার সম্মানজনক শর্তে রাজি হলে তবেই অনশন প্রত্যাহার করা হবে। রাজভবনের বৈঠক থেকে বেরিয়ে এসে বার্তা দিল সংগ্রামী যৌথ মঞ্চ!

ফলে এখনই বকেয়া ডিএ ইস্যুতে সরকার ও সরকারি কর্মীদের একাংশের সংঘাত থামার এখনই কোনও লক্ষণ দেখা যাচ্ছে না! বাজেটে ৩ শতাংশ ডিও বৃদ্ধির পরও, ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক এখন ৩২ শতাংশ। যার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন রবিবার ৪৫ দিনে পড়ল! ৩১ দিন ধরে চলছে অনশনও! প্রায়শই অসুস্থ হয়ে পড়ছেন অনশনকারীরা। এই পরিস্থিতিতে শনিবার বিষয়টি নিয়ে উদ্বেগপ্রকাশ করে ট্যুইট করেন রাজ্যপাল।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক শুরুর আগে স্কুলের গেটে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ কর্তৃপক্ষ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget