এক্সপ্লোর

Hooghly News: উচ্চমাধ্যমিক শুরুর আগে স্কুলের গেটে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ কর্তৃপক্ষ

West Bengal News: স্কুলের গেটের সামনে ডাঁই করে রাখা আবর্জনা। বন্ধ ঢোকা-বেরোনোর পথ। আবর্জনা দিয়ে কার্যত গোটা গেটটাই ঢাকা পড়ে গিয়েছে। এই ছবি উত্তরপাড়া উচ্চ রাষ্ট্রীয় বিদ্যালয়ের।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া: মঙ্গলবার থেকে উচ্চমাধ্যমিক (HS Exam 2023) পরীক্ষা শুরু। তার আগে স্কুলের গেটের সামনে আবর্জনার স্তূপ। উত্তরপাড়া কোতরং পুরসভার (Uttarpara Kotrang Municipality) বিরুদ্ধে নোংরা ফেলে রাখার অভিযোগ তুলেছে স্কুল কর্তৃপক্ষ। যদিও তা অস্বীকার করেছেন পুরপ্রধান।

স্কুলের গেটের সামনে আবর্জনার স্তূপ: স্কুলের গেটের সামনে ডাঁই করে রাখা আবর্জনা। বন্ধ ঢোকা-বেরোনোর পথ। আবর্জনা দিয়ে কার্যত গোটা গেটটাই ঢাকা পড়ে গিয়েছে। এই ছবি উত্তরপাড়া উচ্চ রাষ্ট্রীয় বিদ্যালয়ের। স্কুল কর্তৃপক্ষের দাবি, এতদিন ধরে সকুলের বাইরে পাঁচিলের ধারে ফেলে রাখা হত আবর্জনা। পরে উত্তরপাড়া-কোতরং পুরসভার কর্মীরা সেগুলো তুলে নিয়ে যেতেন।

সম্প্রতি এই হেরিটেজ বিল্ডিংয়ের সামনে আবর্জনা ফেলতে বারণ করা হয়। স্কুলের বাইরে ভ্য়াট রাখার প্রস্তাব দেয় পুরসভা। সেই নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে পুরপ্রধানের বচসা হয়। তারপরই স্কুলের গেটের সামনে আবর্জনা ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। উত্তরপাড়া উচ্চ রাষ্ট্রীয় বিদ্যালয়ের শিক্ষক সৌগত বসু বলেন, “উনি আমাদের প্রধান শিক্ষককে নিজের কর্মী বলেছেন। ভ্যাট রাখতে চাইলে রাখুন। কিন্তু প্রতিহিংসা করে পুরসভা আমাদের গেটের সামনে নোংরা ফেলে গেছে।’’ মঙ্গলবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু। তার আগে এভাবে গেটের সামনে আবর্জনা ফেলায় ক্ষুব্ধ স্কুল কর্তৃপক্ষ।

আগামী সপ্তাহে শুরু উচ্চমাধ্যমিক: আগামী ১৪ মার্চ, মঙ্গলবার থেকে শুরু এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত। উচ্চমাধ্যমিকে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫৫ হাজার। গতবারের থেকে এই সংখ্যা বেড়েছে ১ লক্ষেরও বেশি। মোবাইল বা কোনও রকম যন্ত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাতে কোনও পরীক্ষার্থী ঢুকে পড়তে না পারে, তার জন্য বেশ কিছু পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।                                    

কোন কোন নিয়ম মানতেই হবে? 

সংসদ সূত্রে খবর, এবার পরীক্ষা নেওয়া হবে মোট ২ হাজার ৩৪৯টি কেন্দ্রে। যার মধ্যে বেশ কিছু কেন্দ্রকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্পর্শকাতর কেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর। এবং অতি স্পর্শকাতর কেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। ঢোকার সময় ২ দফায় চেকিং করা করা হবে পরীক্ষার্থীদের। সংসদ সূত্রে খবর, পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে কোনও পরীক্ষার্থী শৌচালয়ে যেতে পারবে না। বারোটা ৪৫-এর আগে পরীক্ষা কেন্দ্র ছেড়ে বেরনো যাবে না। প্রশ্নপত্রের পাশাপাশি, এবার উত্তরপত্রেও কিছু বদল থাকছে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। 

আরও পড়ুন: Kunal Ghosh: নিয়োগ কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ, শুভেন্দুকে হেফাজতে নিয়ে তদন্তের দাবি কুণালের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget