এক্সপ্লোর

DA Hike: বর্ষশেষের আগে সুখবর! ১ জানুয়ারি থেকে আরও ৪ শতাংশ ডিএ রাজ্যের

Mamata Banerjee:বড়দিনের আগে মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কলকাতা: ১ জানুয়ারি থেকে আরও ৪ শতাংশ ডিএ (DA)। অ্যালেন পার্কের অনুষ্ঠান থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

বড়দিনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের আরও ৪% ডিএ (DA hike)। স্কুলের শিক্ষকদেরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা। বর্ধিত ডিএ-এর সুবিধা পাবেন পেনশনভোগীরাও।

বড়দিনের আগে মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মীদের জন্য আরও ডিএ ঘোষণা করলেন অ্যালেন পার্কের অনুষ্ঠান মঞ্চ থেকে। মুখ্যমন্ত্রী বলেন, '৪ শতাংশ ডিএ-র জন্য ২ হাজার ৪০০ কোটি খরচ হবে। উপকৃত হবেন প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মী।' তিনি আরও জানান, এটা বাধ্যতামূলক নয়, ডিএ ঐচ্ছিক। কোষাগারে টান থাকা সত্ত্বেও কর্মী ও তাঁদের পরিবারের কথা ভেবেই ডিএ ঘোষণা করা হল বলে জানালেন তিনি।  পে কমিশন থাকলেও, আমরা এটা বাড়তি দিই, দাবি মুখ্যমন্ত্রীর। কেন্দ্র ও রাজ্যের সার্ভিস রুল আলাদা, সেটাও স্মরণ করিয়েছেন মুখ্যমন্ত্রী।

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, 'যে পদ্ধতিতে এটা ঘোষণা করা হয়েছে, সরকারি কর্মীদের এটা প্রাপ্য নয়। কোনওরকম বিজ্ঞপ্তির আগে এভাবে ঘোষণা করে দিলেন। আমাদের ৪০ শতাংশ ঘাটতি। সেখানে ৪ শতাংশ দেওয়া হল। এটা ভিক্ষা দেওয়া হল। আমরা এই ডিএ প্রত্যাখান করছি। আমরা বাকি ৩৬ শতাংশ আদায় করে নিতে জানি।'

পাশাপাশি, শূন্যপদের নিয়োগের দাবিও জানান ভাস্কর ঘোষ। ৬ লক্ষ শূন্যপদ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে, অস্থায়ী কর্মচারীদের দাবিগুলিও মানতে হবে বলে জানান তিনি। এই আন্দোলন চলবে বলে জানান তিনি। বাধ্যতামূলক নয়, ডিএ ঐচ্ছিক- এদিন ফের এমনটা বলেছেন মুখ্যমন্ত্রী। সেই কথার তীব্র বিরোধিতা করে ভাস্কর ঘোষ বলেছেন, 'কেন্দ্র ও রাজ্য আলাদা নাকি। উনি কি আলাদা আইন তৈরি করেছেন। এর অর্থ কী?'

কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের দাবি, 'ডিএ কিন্তু নিজের ইচ্ছেমতো হয় না। কনসিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী এটা হয়। কোনও বছর দেবেন না, কোনও বছর দেবেন। নিজের ইচ্ছেমতো দিয়ে দিল। ৩৬ শতাংশ মহার্ঘ ভাতা বাকি। যেটুকু দিয়েছেন সেটা আন্দোলনের চাপেই হয়েছে। আমাদের আন্দোলন চলবে, মামলা এখনও চলছে। আমরা আইনি (High Court) পথেই এগোব।'

আরও পড়ুন: বাড়ির সামনে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু, তৃণমূল কর্মী খুনে গ্রেফতার অর্জুন সিংহের আত্মীয়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget