এক্সপ্লোর

Vicky Yadav Murder Case: বাড়ির সামনে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু, তৃণমূল কর্মী খুনে গ্রেফতার অর্জুন সিংহের আত্মীয়

Arjun Singh: এই ঘটনায় সঞ্জিতই মাস্টারমাইন্ড বলে বার বার দাবি করছিল মৃতের পরিবার। এবার তাঁকে গ্রেফতার করল পুলিশ।

কলকাতা: ভিকি যাদব খুনে সঞ্জিত সিংহ ওরফে পাপ্পু গ্রেফতার। অর্জুন সিংহের (Arjun Singh) আত্মীয় সঞ্জিত। দলীয় কর্মী খুনে তাঁকে গ্রেফতার করল পুলিশ। গত ২২ নভেম্বর বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ভিকির। এই ঘটনায় সঞ্জিতই মাস্টারমাইন্ড বলে বার বার দাবি করছিল মৃতের পরিবার। এবার তাঁকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে ব্যারাকপুর পুলিশের গোয়েন্দারা ডেকে পাঠান। বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে। তাতে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে বলে জানা গিয়েছে। তাতেই সঞ্জিতকে গ্রেফতার করা হল।সঞ্জিত ভিকি খুনে সরাসরি জড়িত বলে প্রাথমিক তদন্তে দাবি পুলিশের। (Vicky Yadav Murder Case)

গত ২২ নভেম্বর ভাটপাড়ায় তৃণমূল কর্মী ভিকি খুন হন। ভিকিকে প্রথমে তাঁর নাম জিজ্ঞেস করে আততায়ীরা। তার পর এলোপাথাড়ি গুলো ছোড়ে তাঁকে লক্ষ্য করে। তার আগে ২০২১ সালে ভাটপাড়ায় তৃণমূল সমর্থক আকাশ যাদব খুন হন। আকাশের খুনের ঘটনায় ভিকি ছিলেন অন্যতম সাক্ষী। সেই জন্যই তাঁকে খুন হতে হল কিনা, প্রশ্ন ওঠে গোড়াতেই। এবার গ্রেফতার হলেন সঞ্জিত। (TMC)

ভাড়াটে খুনি দিয়ে ভিকিকে খুন করানো হয়েছে বলে দাবি ছিল তাঁর পরিবারের। সেই সময়ই সঞ্জিতের নাম সামনে আসে। তদন্তে নামে ব্যারাকপুর কমিশনারেট। পুলিশের অনুমান, ভিকি খুনের সঙ্গে সরাসরি জড়িত সঞ্জিত। ভিকি খুন হওয়ার পর তৃণমূলের অন্তর্দ্বন্দ্বও প্রকাশ্যে চলে আসে। অর্জুনের পরিবারের লোকজন খুনের ঘটনায় যুক্ত বলে দাবি করেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তোলেন অর্জুন।

আরও পড়ুন: Amit Shah: ফের রাজ্যে আসছেন অমিত শাহ, বড়দিনের শহরে নির্বাচনী রণকৌশল রচনা, বৈঠক বঙ্গ BJP-র সঙ্গে

সেই সময় সোমনাথ জানান, মেঘনা জুটমিল এলাকার সব ঝামেলার নেপথ্যে রয়েছেন সঞ্জিত। সঞ্জিতের ওঠাবসা অর্জুনের সঙ্গে বলেও দাবি করেন সোমনাথ। ওই দিনের সিসিটিভি ফুটেজও সামনে আনেন তিনি। এই ঘটনায় প্রথমে দু"জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানান, খুনিদের আশ্রয় দিয়েছিলেন তাঁরা। মোটর সাইকেলে চেপে বেরিয়েছিল আততায়ীরা। বাড়ির সামনে ভিকিকে খুন করে তারা। তাদের গা ঢাকা দিতে সাহায্য় করে ওই দুই জন। পরে গুলি চালানো ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হন মূল অভিযুক্ত পঙ্কজ সিংহ। 

অর্জুন যদিও অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে সঞ্জিতকে। সোমনাথ কী করে আগে থেকে জানলেন, তাহলে কি খুনিদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল পাল্টা প্রশ্ন তুলেছেন অর্জুন। তাঁর বক্তব্য, "আগে থেকে জেনে যাচ্ছে পাপ্পু খুন করিয়েছে? কী করে হয়? মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।" দলকে বিষয়টি জানিয়েছেন বলেও দাবি অর্জুনের। তাঁর দাবি, তাঁকে কালিমালিপ্ত করতেই সঞ্জিতকে ফাঁসানো হয়েছে।

 

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget