এক্সপ্লোর

DA Hike: 'ললিপপ' কটাক্ষ শুভেন্দুর! 'পুরনো কথা' মনে করিয়ে খোঁচা সুকান্তর

Suvendu Adhikari: আদালতে কড়া প্রশ্ন এড়ানোর কৌশল বলেও কটাক্ষ বিরোধী দলনেতার

কলকাতা: রাজ্যের ৪ শতাংশ ডিএ (DA hike) ঘোষণাকে ললিপপ বলে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। X হ্যান্ডেলে পোস্ট করে তিনি দাবি করেছেন, 'লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য এটা ললিপপ। আদালতে যে মামলা চলছে সেখানে কড়া প্রশ্ন এড়ানোর জন্য এটা একটা কৌশল। এর থেকে বেশি কিছু নয়।' 

x হ্য়ান্ডেলের পোস্টে তাঁর আরও দাবি, কেন্দ্রীয় সরকার (Central Government) বছরে ২ বার ডিএ-এর হার সংশোধন করে। অল ইন্ডিয়া কনসিউমার প্রাইস ইনডেক্সের (Consumer Price Index) ১২ মাসের গড় হিসেব করে এগুলি নির্ধারিত হয়। প্রতি বছর ১ জানুয়ারি এবং ১ জুলাই নতুন ডিএ হার ঘোষণা করা হয়। এখনই প্রায় ৪০ শতাংশ পার্থক্য রয়েছে কেন্দ্র ও রাজ্যের ডিএ-এর হারে। শুভেন্দুর দাবি, ২০২৪ সালের জানুয়ারিতে ফের ডিএ বাড়াতে পারে কেন্দ্র। তাহলে আবার কেন্দ্র ও রাজ্যের ডিএ-এর হারে ফারাক বেড়ে যাবে।

 

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, 'মুখরক্ষার জন্য এসব করছেন। যেহেতু লোকসভা ভোট আসছে। ৪ শতাংশ দিয়ে কী হবে। কেন্দ্রে সমান সমান করতে হবে। সমকাজে সমবেতন, রাজ্য সরকার কেন দিতে পারবে না।' বিরোধী নেত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ডিএ-বক্তব্যের কথা তুলে ধরে কটাক্ষ করেছেন তিনি। সুকান্তর তোপ, 'বিরোধী নেত্রী থাকার সময় তিনি বলেছিলেন যে সরকার নিজের কর্মীদের কেন্দ্রের হারে ডিএ দিতে পারে না, তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।'

মুখ্যমন্ত্রীর ঘোষণা:
বড়দিনের আগে মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মীদের জন্য আরও ডিএ ঘোষণা করলেন অ্যালেন পার্কের অনুষ্ঠান মঞ্চ থেকে। মুখ্যমন্ত্রী বলেন, '৪ শতাংশ ডিএ-র জন্য ২ হাজার ৪০০ কোটি খরচ হবে। উপকৃত হবেন প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মী।' তিনি আরও জানান, এটা বাধ্যতামূলক নয়, ডিএ ঐচ্ছিক। কোষাগারে টান থাকা সত্ত্বেও কর্মী ও তাঁদের পরিবারের কথা ভেবেই ডিএ ঘোষণা করা হল বলে জানালেন তিনি।  পে কমিশন থাকলেও, আমরা এটা বাড়তি দিই, দাবি মুখ্যমন্ত্রীর। কেন্দ্র ও রাজ্যের সার্ভিস রুল আলাদা, সেটাও স্মরণ করিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: বর্ষশেষের আগে সুখবর! ১ জানুয়ারি থেকে আরও ৪ শতাংশ ডিএ রাজ্যের

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget