এক্সপ্লোর

DA Protests: 'টিফিন টাইমে বাইরে গিয়ে অন্য কাজ নয়', সরকারি বিজ্ঞপ্তির বিরুদ্ধে বিক্ষোভ DA আন্দোলনকারীদের, 'কালা সার্কুলার' বলে উল্লেখ

Kolkata News: বকেয়া DA-এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের লাগাতার আন্দোলনের আবহে, সরকারি কর্মচারীদের উদ্দেশে দুটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার।

আবির দত্ত, অর্ণব মুখোপাধ্যায়, সমীরণ পাল,  কলকাতা: DA-আন্দোলনের আবহে নবান্নের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক (DA Protests)। প্রতিবাদ জানিয়ে মহাকরণে বিক্ষোভ দেখাল সংগ্রামী যৌথ মঞ্চ। বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মীদের অধিকার হরণের চেষ্টা করছে রাজ্য সরকার, এমনই অভিযোগ DA আন্দোলনকারীদের (Nabanna Notifications)।

মহার্ঘভাতার দাবিতে একটানা আন্দোলন চলছেই। সেই আবহেই নবান্নের তরফে জোড়া বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ওই বিজ্ঞপ্তির বিরোধিতা করে এ বার বিক্ষোভ দেখালেন সরকারি কর্মীদের একাংশ। বিক্ষোভকারীদের একজন বলেন, "কালা সার্কুলার জারি করে ট্রেড ইউনিয়নের অধিকার হরণ...সমস্ত রকম প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।"

বকেয়া DA-এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের লাগাতার আন্দোলনের আবহে, সরকারি কর্মচারীদের উদ্দেশে দুটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। এর মধ্যে প্রথমটিতে বলা হয়, সোমবার পেন ডাউন কর্মসূচিতে শামিল হলে ব্যবস্থা নেওয়া হবে। আর দ্বিতীয় বিজ্ঞপ্তি অনুযায়ী, টিফিন টাইমে অফিসের বাইরে গিয়ে অন্য কোনও কাজ করতে পারবেন না সরকারি কর্মীরা।

আরও পড়ুন: Tapas Roy : যোগ্যতায় আমার ধারেকাছে নেই এমন লোক মন্ত্রী হয়েছে, ফের বিস্ফোরক তাপস রায়

এই বিজ্ঞপ্তির তীব্র বিরোধিতা করেছেন সরকারি কর্মীদের একাংশ। সংগ্রামী যৌথ মঞ্চ প্রশ্ন তোলে, পেন ডাউনের যে কর্মসূচি ঘোষণাই হয়নি, তার প্রেক্ষিতে কী করে বিজ্ঞপ্তি জারি হল? প্রতিবাদে সোমবার মহাকরণে বিক্ষোভ দেখান রাজ্য সরকারি কর্মীরা। তাঁদের বক্তব্য, "শনিবার দু'টো কালা আইন বার করেছে। টিফিন টাইম নিজস্ব, যা কিছু করতে পারি...মিটিং মিছিল করতে দেবে না।"

এ নিয়ে যদিও নিজের অবস্থানেই অনড় রাজ্য সরকার। বিরোধী শিবির সরকারি কর্মীদের পাশে দাঁড়ালেও, বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ তারা। রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, "অফিস টাইমের পর যা খুশি করুন...টিফিন টাইমে কারও অসুবিধা করা যাবে না...ওই সময় বিশ্রাম নেওয়া ভাল।"

তবে ঝাঁঝ কমাতে নারাজ সরকারি কর্মীদের একাংশ। রাজ্য সরকারের কাছে অবিলম্বে জোড়া বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানিয়েছেন DA- আন্দোলনকারীরা। 

বকেয়া ডিএ-র দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই পরিস্থিতিতে শনিবার রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশে জারি করা নবান্নের দুটি বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক দানা বেধেছে। সোমবার কোনও পেন ডাউন কর্মসূচির ঘোষণা করেননি DA আন্দোলনকারীরা। যে কর্মসূচি ঘোষণাই হয়নি, তার প্রেক্ষিতে কী করে বিজ্ঞপ্তি জারি হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। সরকারের তরফে শনিবার যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তা তারা মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। 

সেরা শিরোনাম

Municipal Election 2026: ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী
ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী
Kolkata News: 'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP
'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP
Kali Puja 2026: দেবীকে দেওয়া হয় আলু-ঘি ভাত, অমাবস্যার রাতে উঠেছিল পূর্ণিমার চাঁদ! দুর্লভা কালীর মন্দিরে লুকিয়ে অলৌকিক কাহিনি
দেবীকে দেওয়া হয় আলু-ঘি ভাত, অমাবস্যার রাতে উঠেছিল পূর্ণিমার চাঁদ! দুর্লভা কালীর মন্দিরে লুকিয়ে অলৌকিক কাহিনি
Weather Update: কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD
কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget