এক্সপ্লোর

Tapas Roy : যোগ্যতায় আমার ধারেকাছে নেই এমন লোক মন্ত্রী হয়েছে, ফের বিস্ফোরক তাপস রায়

TMC : ২০১১ থেকে বরানগর কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস রায়। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ফের বিস্ফোরক তাপস রায় (Tapas Roy)। এবার দলের বিধায়ক, সাংসদদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বরানগরের তৃণমূল বিধায়ক (TMC MLA)। বরানগরে মহিলা তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে তাপস রায় বলেন, মন্ত্রিসভায় আমার জায়গা হয়নি। অথচ যোগ্যতায় আমার ধারেকাছে নেই এমন লোক মন্ত্রী হয়েছে। একইসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, নতুন প্রজন্মের মন্ত্রী, সাংসদ, মেয়র, চেয়ারম্যানদের সকলের যোগ্যতা রয়েছে বলে মনে করি না। ভিডিয়ো ভাইরাল (Viral Video) হওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। 

'বেসুরো' মদন যখন ফের সুরে বাজতে শুরু করলেন, তখন তাল কাটলেন আরও এক তৃণমূল বিধায়ক। দলীয় বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের একাংশের যোগ্যতা নিয়েই এবার প্রশ্ন তুললেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। সেই সঙ্গে মন্ত্রিসভায় তাঁর জায়গা না হওয়া নিয়েও একরাশ ক্ষোভ শোনা গেছে বরানগরের তৃণমূল বিধায়কের গলায়। তাপস রায়ের অভিযোগ, 'আমার মন্ত্রিসভায় স্থান হয়নি, ১২ বছরে আড়াই বছর মন্ত্রী ছিলাম, তার আগেও ছিলাম না, তার পরও নেই। দেখেছেন কখনও সিনসিয়ারিটির অভাব ? সিরিয়াসনেসের অভাব ? সময়ের অভাব ? সময় দেওয়ার অভাব ? দেখেছেন কখনও ? আমার থেকে বহু যোগ্যতায় ধারেকাছে নেই, তারা সব মন্ত্রী।'

১৯৯৬ সালে প্রথমবার বিধায়ক হয়েছিলেন তাপস রায়। ২০০১ সালের বিধানসভা নির্বাচনে জেতেন বড়বাজার কেন্দ্র থেকে। ২০০৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে যান তিনি। তারপর, ২০১১ সালে তাঁকে টিকিট দেওয়া হয় বরানগর কেন্দ্র থেকে। সেই থেকে এখনও পর্যন্ত বরানগর কেন্দ্রেরই তৃণমূল বিধায়ক তাপস রায়।   

আরও পড়ুন- '৩০০ দিনের বেশি বিনা বিচারে আটকে আছি', ফের ক্ষোভ উগরে দিলেন পার্থ

মন্ত্রিসভায় জায়গা না পাওয়া নিয়ে, ক্ষোভ উগরে দিলেও, দলের কোপে যাতে না পড়তে হয়, তার জন্য চেক-অ্য়ান্ড ব্যালান্সও করেছেন বরানগরের তৃণমূল বিধায়ক। ঘাসফুল শিবিরের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায় বলেছেন, 'অনেক কমপালশন থাকে, জেলার কমপালশন থাকে, এস সি-এস টির কমপালশন থাকে, মহিলার কমপালশন থাকে, মাইনরিটির কমপালশন থাকে, এটা মাথায় রাখতে হবে, তবে হ্যাঁ, এটা যদি আবার বেশি হয়ে যায়, সব ক্ষেত্রেই এটার সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু বিপদ, ব্যালেন্স।'    

আরও পড়ুন, আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

 

সেরা শিরোনাম

Durga Puja 2026: পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
West Bengal News Live: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
SRFTI Incident: 'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget