এক্সপ্লোর

Dakshin Dinajpur: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

Murder Case: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানা এলাকার দোমুথায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। মৃত যুবকের নাম মঞ্জুরুল হোসেন(২৬)। সে পেশায় পরিযায়ী শ্রমিক ছিল।

মুন্না আগরওয়াল, গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের দোমুথা এলাকায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য। পরিবারের দাবি, রবিবার রাতে বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বেরোন ওই যুবক। তারপর আর তিনি ফিরে আসেননি। পরে বাড়ির বেশ কিছুটা দূরে বিএসএফ ক্যাম্পের কাছে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবার। ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত ঘোষণা করেন। পুরনো কোনও বিবাদের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। 

স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম মঞ্জুরুল হোসেন( ২৬)। তাঁর বাড়ি দোমুথা এলাকাতেই। পেশায় পরিযায়ী শ্রমিক ছিলেন মৃত যুবক। তাঁর বাড়িতে আছেন স্ত্রী ও দুই সন্তান।

পরিবার সূত্রে খবর, গতকাল রাতে বাজার থেকে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন মঞ্জুরুল। সেই সময় এলাকার বেশ কয়েকজন যুবক তাঁকে ধরে নিয়ে গিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেন। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই যুবকের।

আজ ভোরে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় ওই এলাকায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশ। এরপর মৃত যুবকের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন যুবককে।

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণেএই যুবককে পিটিয়ে খুন করা হল, তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো বিবাদের জেরেই খুন করা হয়েছে এই যুবককে। চিকিৎসক এই যুবককে মৃত ঘোষণা করার পর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

মৃত যুবকের দাদা আয়ুব আলি দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনার বিচার চান। প্রতিবেশীরাও এই ঘটনায় হতবাক। কেন এই যুবককে এভাবে খুন করা হল, সেটা কেউই বুঝতে পারছেন না বলে জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget