এক্সপ্লোর

Dakshin Dinajpur News: বালুরঘাট পুরসভায় শপথগ্রহণের আগে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বাসিন্দাদের অভিযোগ শুনলেন ভাবী চেয়ারম্যান

Balurghat Municipality : যে উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি স্থানীয়রা। তাঁরা জানাচ্ছেন, খুব ভাল লাগল। আমাদের কথা শুনলেন। পরে কী হবে, সেটা অন্য বিষয়।

মুন্না আগরওয়াল, বালুরঘাট (দক্ষিণ দিনাজপুর) : দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বালুরঘাট পুরসভার (Balurghat Municipality) নব নির্বাচিত সদস্যদের আজ শপথগ্রহণ। তৃণমূল (TMC) সূত্রে খবর, পুরসভার চেয়ারম্যান হচ্ছেন অশোক মিত্র (Ashok Mitra)। শপথ গ্রহণের আগে পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বাসিন্দাদের চাহিদার কথা শুনলেন ভাবী চেয়ারম্যান।

শপথের আগে জনসংযোগ

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভায় বুধবার শপথ নেবেন নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলররা। শপথের ২৪ ঘণ্টা আগে, মঙ্গলবার প্রতিটি ওয়ার্ড ঘুরে বাসিন্দাদের অভাব অভিযোগের কথা শুনলেন ভাবী চেয়ারম্যান। রাজ্যের শাসক দল সূত্রে খবর, তৃণমূলের রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান হচ্ছেন অশোক মিত্র।   

কয়েকজন কাউন্সিলর ও দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে বালুরঘাট পুর এলাকার পাওয়ার হাউস মোড়, পুলিশ লাইন, বাজার এলাকায় ঘোরেন ভাবী চেয়ারম্যান। দায়িত্ব নেওয়ার পর তাঁকে কোন কোন কাজে নজর দিতে হবে, সে বিষয়ে খোঁজ নেন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে। যে প্রসঙ্গে তৃণমূল নেতা ও বালুরঘাট পুরসভার ভাবী চেয়ারম্যান অশোক মিত্র বলেছেন, 'শপথগ্রহণের আগে চেষ্টা করছি মানুষের সঙ্গে যোগাযোগ করার। মানুষের মূল সমস্যাগুলি বোঝার চেষ্টা করছি।' যে উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি স্থানীয়রা। তাঁরা জানাচ্ছেন, খুব ভাল লাগল। আমাদের কথা শুনলেন। পরে কী হবে, সেটা অন্য বিষয়।

বালুরঘাট পুরসভা

এবারের পুরভোটে বালুরঘাটের ২৫টি ওয়ার্ডের মধ্যে ২৩টিতে জয়ী হয়েছে তৃণমূল। আর ২টিতে জয়ী হয়েছে বামেরা। তৃণমূল সূত্রে খবর, ২০১৩ সালের পুরভোটে ৫ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন অশোক মিত্র। এবার তিনি একই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন ৩ ভোটের ব্যবধানে। আর ১৬ নম্বর ওয়ার্ড এবার মহিলা সংরক্ষিত হওয়ায় টিকিট পাননি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজেন শীল। 

আরও পড়ুন- দক্ষিণ দিনাজপুরে টিএমসিপি-র বিরুদ্ধে এবিভিপি-র ২ সদস্যকে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিও

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget