এক্সপ্লোর

Dakshin Dinajpur: দক্ষিণ দিনাজপুরে টিএমসিপি-র বিরুদ্ধে এবিভিপি-র ২ সদস্যকে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিও

ABVP vs TMCP: দক্ষিণ দিনাজপুরের তপনে এবিভিপি’র দুই সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মারধরের ভিডিও।

মুন্না আগরওয়াল, তপন: মাঝরাস্তায় চুলের মুঠি ধরে মার। নির্বিচারে কিল, ঘুষি! মারতে মারতে ফেলে দেওয়া হল রাস্তায়। দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) তপনে (Tapan) আরএসএস (RSS)-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) বা এবিভিপি-র দুই সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। যদিও ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

এবিভিপি সদস্য কৌশিক সাহার অভিযোগ, বুধবার সকালে তিনি যখন ব্যাঙ্কে যাচ্ছিলেন, তখন ৩০-৩৫ জন টিএমসিপি সদস্য তাঁকে ঘিরে ধরে মারধর করে। নিরাপত্তার দাবিতে তপন থানার দ্বারস্থ হন তিনি। অভিযোগ, এরপর তাঁর বাড়িতেও চড়াও হয় টিএমসিপি কর্মী সমর্থকরা। সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। তাঁর মাকে হুমকি দেওয়া হয়। এরপর ফের থানায় অভিযোগ জানাতে গেলে পথ আটকায় টিএমসিপি কর্মী-সমর্থকরা। অভিযোগ, মারধর করা হয় এবিভিপি সদস্য কৌশিক সাহা, তাঁর মা এবং অপর এক এবিভিপি সদস্য ছোটন প্রামাণিককে। 

আরও পড়ুন এপিসি কলেজের পড়ুয়াদের মারধরের অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে, ধুন্ধুমার মধ্যমগ্রামে

দক্ষিণ দিনাজপুরের এবিভিপি আহ্বায়ক বাপ্পা মহন্ত এই ঘটনায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘দোষীদের শাস্তি না দিলে জেলা এবিভিপি তপন থানা ঘেরাও করবে।’

যদিও, তাদের বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি ডালিয়া আচার্য দাবি করেছেন, ‘তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন পোস্ট হয়, সেখানে কুরুচিকর মন্তব্য করে কৌশিক সাহা। একটু ধস্তাধস্তি হয়েছে মারধর হয়নি। পুরসভা ভোটের পর থেকেই বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে এবিভিপি।’

এবিভিপি সদস্যদের মারধরের ঘটনায় তপন থানায় অভিযোগ দায়ের হলেও, এখনও কেউ গ্রেফতার হয়নি।  

কিছুদিন আগেই ফি কমানোর দাবিতে বিক্ষোভ চলাকালীন টিএমসিপি-র বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরের এপিসি কলেজের পড়ুয়াদের মারধরের অভিযোগ ওঠে। প্রতিবাদে পথ অবরোধ করে এসএফআই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?

ভিডিও

Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget