এক্সপ্লোর

Kurseong : 'নিজের শহরেই পরিষেবা দিতে ব্যর্থ', কার্শিয়ঙে পুরভোটের আগে অনীত থাপার উপর চাপ বাড়ালেন গুরুং

Kurseong Municipality Election : পাহাড় সমস্যার সমাধান না করে, জিটিএ নির্বাচন হলে আমরণ অনশনের হুমকি দিয়েছেন বিমল গুরুং

মোহন প্রসাদ, কার্শিয়ং : কার্শিয়ঙে পুরভোটের (Kurseong Municipality Election) আগে অনীত থাপার উপর চাপ বাড়ালেন বিমল গুরুং। গুরংয়ের অভিযোগ, নিজের শহরে পুর পরিষেবা দিতে ব্যর্থ প্রাক্তন জিটিএ চেয়ারম্যান। পাল্টা অনীত থাপার দলের দাবি, রাজনীতি করছেন গুরুং।

পাহাড় সমস্যার সমাধান না করে, জিটিএ নির্বাচন হলে আমরণ অনশনের হুমকি দিয়েছেন বিমল গুরুং। আর এবার কার্শিয়ঙে পুরভোটের আগে সুর চড়ালেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি। 

তাহলে কি বিমল গুরুংয়ের নিশানায় এবার অনীত থাপা ? কারণ, জিটিএর প্রাক্তন চেয়ারম্যান ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত থাপার বাড়ি এই কার্শিয়ঙে। 

আরও পড়ুন ; গরমে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা

কিছুদিনের মধ্যে শেষে হবে কার্শিয়ং পুরসভার মেয়াদ। সেখানে এখন ক্ষমতায় আছেন অনীত থাপার অনুগামীরা। এই পরিস্থিতিতে এলাকার উন্নয়নের ইস্যুকে হাতিয়ার করেছে বিমল গোষ্ঠী। কার্শিয়ঙের ধোবিখোলায় রাস্তা না থাকায় নর্দমার পাশ দিয়ে যাতায়াত করতে হয় বাসিন্দাদের। 

এলাকাবাসীর অভিযোগ, পুরসভা থেকে প্রশাসনে বারবার জানিয়েও তৈরি হয়নি রাস্তা। কার্শিয়ঙের এক বাসিন্দা বলেন, পুরসভাকে চিঠি দিই, ওয়ার্ড কমিশনারকেও জানাই। তারপরেও কাজ হয়নি।

মানুষের ক্ষোভকে হাতিয়ার করে একদা সহযোগী অনীত থাপার বিরুদ্ধে তোপ দেগেছেন বিমল গুরুং। পাল্টা জবাব দিয়েছেন অনীত থাপার অনুগামীরা। 

গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ বলেন, উনি বলেছিলেন কার্শিয়ঙের জন্য কাজ করবেন। কিন্তু তা হল না। রাস্তা না থাকায় মানুষের খুব সমস্যা হচ্ছে। অনেকবার বলেছি, পুরসভা এনওসি দিলে আমি কাজ করে দেব।

এনিয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা ও কার্শিয়ঙের ওয়ার্ড কমিশনার শ্যাম শেরপা বলেন, বিমল গুরুং ঠিকমতো জানেন না যে ওখানে আলাদা রাস্তা আছে। অনীত থাপাকে দোষারোপ করতে এধরনের কথা বলছেন।

কার্শিয়ং পুরসভা সূত্রে জানা গেছে, পূর্ত দফতর অনুমতি দিলেই কাজ শুরু হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kaustav Bagchi: কৌস্তভ বাগচীর বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, বাইকে করে এসে গুলি করার, বোমা মারার হুমকি
কৌস্তভ বাগচীর বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, বাইকে করে এসে গুলি করার, বোমা মারার হুমকি
Kolkata News: জঙ্গি কার্যকলাপে কলকাতা ও রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে ED-র হানা, গুরুতর অভিযোগ উঠে এল এবার..
জঙ্গি কার্যকলাপে কলকাতা ও রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে ED-র হানা, গুরুতর অভিযোগ উঠে এল এবার..
CM Suvendu Adhikari On Rath Yatra 2026: রথযাত্রায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী, ফের কোনও বড় ঘোষণা ?
রথযাত্রায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী, ফের কোনও বড় ঘোষণা ? " আগামী পয়লা আগষ্ট থেকে.."
Road Accident: রথের দিনের ভয়াবহ পথ দুর্ঘটনা, রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের
রথের দিনের ভয়াবহ পথ দুর্ঘটনা, রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget