এক্সপ্লোর

Darjeeling Weather : দার্জিলিংয়ে বড় দুর্যোগ, ফুঁসছে তিস্তা, বিপদসীমার উপরে জল, বন্ধ কালিম্পংয়ের রাস্তা

সোমবার রাত থেকেই  ওই সমস্ত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প রাস্তায় যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।  

 

উমেশ তামাং, দার্জিলিং : বাংলাজুড়ে চলছে প্রবল দুর্যোগ। উত্তর থেকে দক্ষিণ , তুমুল বৃ্ষ্টিতে ভিজছে জেলা থেকে জেলা। টানা বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। বিপদের মুখে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাও। একটানা ভারী বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে পাহাড়ি নদী তিস্তা। বিপদসীমার ওপর দিয়ে বইছে জল।

খরস্রোতা তিস্তা জলে ভেসেছে সড়ক। আলগা হচ্ছে পাহাড়ের মাটি। টানা বৃষ্টির জেরে প্রতি মুহূর্তে ধস নামার আশঙ্কা। ফুঁসছে নদী।  কালিম্পং-দার্জিলিং সড়ক এখন যোগাযোগ বিচ্ছিন্ন। রবিঝোরা ও ২৯ মাইল এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে তিস্তার জল।  তিস্তা ব্রিজের কাছে কালিম্পং-দার্জিলিং সংযোগকারী রাস্তা পুরোপুরি জলের তলায়। সোমবার রাত থেকেই  ওই সমস্ত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প রাস্তায় যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।


Darjeeling Weather : দার্জিলিংয়ে বড় দুর্যোগ, ফুঁসছে তিস্তা, বিপদসীমার উপরে জল, বন্ধ কালিম্পংয়ের রাস্তা  

আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার,  উত্তরবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার এক বা দুটি জায়গায় বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘন্টা গতিতে)বইতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।  বুধবারও উত্তরবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি/ চলবে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে।   


Darjeeling Weather : দার্জিলিংয়ে বড় দুর্যোগ, ফুঁসছে তিস্তা, বিপদসীমার উপরে জল, বন্ধ কালিম্পংয়ের রাস্তা

এখনই দুর্যোগ কমার আশা নেই উত্তরবঙ্গে। বিশেষত পাহাড়ি এলাকায় বৃষ্টি বাড়তে পারে। তার জেরে বাড়বে ধসের আশঙ্কা। উত্তর ও দক্ষিণবঙ্গের যখন এই পরিস্থিতি, তখন নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়েছে, উত্তর বাংলাদেশের ওপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সক্রিয় মৌসুমী অক্ষরেখা পুরুলিয়ার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বুধবার থেকে বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা । 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget