এক্সপ্লোর

Darjeeling News: দার্জিলিংয়ে টয় ট্রেনের ধাক্কায় মৃত্যু, মাত্র ১৬ বছরেই সব শেষ..

Darjeeling Kurseong Toy Train Accident : দার্জিলিংয়ে টয় ট্রেনের ধাক্কায় মৃত্যু, মর্মান্তিক ঘটনা কার্শিয়াং রেল স্টেশনে..

মোহন প্রসাদ, দার্জিলিং: একেই গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। দক্ষিণ সিকিমে নেমেছিল ধস। একের পর এক বাড়ি তলিয়ে গিয়েছে। মৃত্যুও হয়েছে একাধিক। এদিকে টানা বৃষ্টি হচ্ছে দার্জিলিংয়েও। আর আজ তারই মাঝে ঘটে গেল আরও এক মর্মান্তিক ঘটনা (Darjeeling,  Kurseong Railway Station )। দার্জিলিংয়ে টয় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে একজনের।

জানা গিয়েছে, কার্শিয়াং রেল স্টেশনে টয় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে স্থানীয় বাসিন্দার। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ১৬ বছর। তিনি কার্শিয়াঙের PWD অফিসের নিকট অবস্থিত, ডাকবাংলোর বাসিন্দা। এদিন টয় ট্রেনটি কার্শিয়াং রেল স্টেশনে প্রবেশ করছিল। সেইসময় আচমকাই পড়ে যান তিনি।  মুহূর্তেই টয় ট্রেনের পিছনের কামরায় পিষ্ঠ হন তিনি। 

অতীতে ফিরে তাঁকালে আরও এমন তিক্ত ঘটনার উদাহরণ পাওয়া যাবে। তেইশ সালে এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল কার্শিয়াং। সেবার বছর শুরুর পরপরই টয় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন এক বৃদ্ধ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল এক স্থানীয় বাসিন্দার। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, চলন্ত টয় ট্রেনের সামনে চলে আসতেই এমন দুর্ঘটনা ঘটেছিল গত বছর।

রেলপথে ও স্থলপথে একাধিক মর্মান্তিক ঘটনার মুখোমুখী দক্ষিণবঙ্গও। সম্প্রতি শিয়ালদা-দক্ষিণ শাখার ক্যানিং লাইনে ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। সকাল সাড়ে ৭টা নাগাদ পিয়ালি স্টেশন ছাড়াতেই দুর্ঘটনা ঘটেছিল। শিয়ালদাগামী ক্যানিং লোকালে ভিড় ছিল। স্থানীয়দের দাবি, ট্রেনে ঝুলছিলেন বছর ৩৪-এর ওই ব্যক্তি। সেতুতে ওঠার মুখে পিলারে ধাক্কা খেয়ে তিনি রেললাইনে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই ওই ট্রেন যাত্রীর মৃত্যু হয়। 

আরও পড়ুন, দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস, কেন এই চরম অস্বস্তিকর আবহাওয়া ?

অপরদিকে, টিউশন থেকে ফেরার পথে পণ্যবাহী ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হল সপ্তম শ্রেণির ছাত্রী। নরেন্দ্রপুর থানা এলাকার সাহাপাড়া মোড়ে বাইপাসের ধারে রাতে মায়ের সঙ্গে দাঁড়িয়েছিল ওই পড়ুয়া। কামালগাজির দিক থেকে গড়িয়া ঢালাই ব্রিজের দিকে যাওয়ার সময় ছাত্রীকে ধাক্কা মারে সবজি বোঝাই ভ্যান। বেশ কয়েক মিটার টেনে নিয়ে যায় তাকে। এরপর ভ্যান নিয়ে পালাবার চেষ্টা করেন চালক। ধাওয়া করে পাটুলির কাছে ভ্যানটিকে ধরে ফেলেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয় ছাত্রীকে। স্থানীয়দের অভিযোগ, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ভ্যান চালক। এরপর বেশ কিছুক্ষণ ভ্যান আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget