এক্সপ্লোর

Darjeeling News: সাতসকালে সেবক ব্রিজে বিস্ফোরণ, অভিযোগের তির শ্যুটিং দলের দিকে

Sevoke Coronation Bridge: এই ঘটনার পরেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। হেরিটেজ ব্রিজে কীভাবে এরকম বিপজ্জনক শ্যুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশপ্রেমী সংগঠনগুলি।

সনত্‍ ঝা ও মোহন প্রসাদ, দার্জিলিং: হেরিটেজ তকমা রয়েছে। ২০১১ সালের ভূমিকম্পের পরে বিপজ্জনক ঘোষণাও হয়েছে। সেই সেবক করোনেশন ব্রিজই (sevoke coronation bridge) কেঁপে উঠল বিস্ফোরণে (blast)। বৃহস্পতিবার সকালে ব্রিজের উপর গাড়িতে বিস্ফোরণ হয়। একটি শ্যুটিংয়ের কারণে বিস্ফোরণ হয়েছে। এই ঘটনার পরেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। হেরিটেজ ব্রিজে কীভাবে এরকম বিপজ্জনক শ্যুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশপ্রেমী সংগঠনগুলি। তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।

কখন বিস্ফোরণ?
সকালে ব্রিজের একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। আগুন জ্বলে ওঠে গাড়িটিতে (car)। ঘটনার অভিঘাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বেরিয়ে আসেন স্থানীয়রা। তাঁদের দাবি, তখনই তাঁরা দেখতে পান দূরে ক্য়ামেরা চলছে। তাঁদের দাবি, শ্যুটিংয়ের জন্য বিস্ফোরণ হয়েছে গাড়িটিতে। বিস্ফোরণের সময়ের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে যায়। সেটি ভাইরালও হয়ে যায়। যদিও এবিপি আনন্দ ভিডিওর সত্যতা যাচাই করেনি। 

ক্ষুব্ধ স্থানীয়রা

ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই  বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন সরব হয়েছে। তাদের প্রশ্ন, এতদিনের পুরনো, ঐতিহ্যশালী ব্রিজে কী করে প্রশাসন শ্যুটিংয়ের অনুমতি দেয়? হেরিটেজ ব্রিজের ক্ষতি হলে তার দায় কে নেবে? পরিবেশকর্মী চন্দন রায় বলেন, 'এই সেতু বিপজ্জনক। ভারী যান চলাচল নিষিদ্ধ। কীভাবে শ্যুটিংয়ের অনুমতি দেওয়া হল?' হিমালয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেলস হসপিটালিটি নেটওয়ার্কের সভাপতি সম্রাট সান্যাল বলেন, ' এই সেতু সংরক্ষণের চেষ্টা চলছে। প্রশাসন এই অনুমতি দেয় কী করে?' প্রশাসন সূত্রে খবর, মুম্বইয়ের একটি সংস্থা করোনেশন ব্রিজে ওয়েব সিরিজের শ্যুটিং করছিল। সেই সময় এমন ঘটনা ঘটে। হইচই শুরু হতেই শ্যুটিং বন্ধ করে চলে যায় ওই সংস্থা।  

কী বলছে পুলিশ?

দার্জিলিঙের পুলিশ সুপার জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, করোনেশন ব্রিজের উপর একটি গাড়িতে বিস্ফোরণ হচ্ছে। সেট শ্যুটিংয়ের দৃশ্য। পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার জেরে ডেকে পাঠানো হয়েছে ওয়েব সিরিজের প্রযোজককে।

আরও পড়ুন: দলের সদস্যদের অনাস্থায় অপসারিত তৃণমূলের পঞ্চায়েত প্রধান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget