এক্সপ্লোর

TMC: দলের সদস্যদের অনাস্থায় অপসারিত তৃণমূলের পঞ্চায়েত প্রধান

TMC Panchayet Pradhan: তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যদের অনাস্থা। আস্থা ভোটে দুর্নীতির অভিযোগে অপসারিত তৃণমূলের পঞ্চায়েত প্রধান।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: তৃণমূল সদস্যদের আনা অনাস্থায় অপসারিত হলেন তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান! উত্তর ২৪ পরগনার হাবড়ার কুমড়া গ্রামপঞ্চায়েতের ঘটনা। দলীয় প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগে সরব পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা। দুর্নীতির প্রতিবাদ করাতেই পদ থেকে সরানো হল তাঁকে। পাল্টা অভিযোগ অপসারিত প্রধানের।

দলের সদস্যর বিরুদ্ধেই অনাস্থা 

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যদের অনাস্থা। আস্থা ভোটে দুর্নীতির অভিযোগে অপসারিত তৃণমূলের পঞ্চায়েত প্রধান। পুরভোট মিটে যাওয়ার একমাসের মধ্যে, দলের সদস্যদের অনাস্থার মুখে পড়ে পদ খোয়াতে হল উত্তর ২৪ পরগনার হাবড়ার কুমড়া গ্রামপঞ্চায়েতের তৃণমূলের প্রধানকে। কুমড়া গ্রামপঞ্চায়েতের তৃণমূল সদস্য বিপ্লব হালদার বলেন, "জেনারেল মিটিংয়ে হিসেব দিতেন না। ধমকে চমকে বন্ধ করে রাখতেন। জেনারেল মিটিংয়ে রেজলুশনে সই করতে হয়। ব্ল্যাঙ্ক রেজলুশনে সই করিয়ে নিতেন আমাদের দিয়ে।" অপসারিত পঞ্চায়েত প্রধান অবশ্য পদ হারিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। 

কুমড়া গ্রাম পঞ্চায়েতের অপসারিত প্রধান রত্না বিশ্বাস বলেন, "অটোর থেকে টাকা, টোটোর থেকে টাকা, পঞ্চায়েতে যে টেন্ডার হবে তার থেকে কাটমানি দিতে হবে, আমার দলের নাম করে কাটমানি দিতে হবে, এইগুলোর যখনই বিরোধিতা করেছি, তখনই আমার বিরুদ্ধে পদক্ষেপ। ছলে বলে কৌশলে আমাকে সরানো হল।" 

অনাস্থা ভোটে পরাজিত পঞ্চায়েত প্রধান

২৯ আসনের কুমড়া গ্রামপঞ্চায়েতের সবকটি রয়েছে তৃণমূলের দখলে। বুধবার আস্থাভোটে উপস্থিত ছিলেন ২৪ জন তৃণমূল সদস্য। ২৪ জন সদস্যের ভোটই দলীয় প্রধানের বিরুদ্ধে গিয়েছে। হাবড়ার তৃণমূল কংগ্রেস (এসসি এসটি সেল) এর সভাপতি বাপি মজুমদার বলেন, "উনি বিধানসভা ভোটে হাবড়ার বিধায়কের হয়ে কাজ করেননি। দলবিরোধী কাজ করেছেন। পঞ্চায়েত সদস্য ও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার। বিজেপির সঙ্গে আঁতাত। দলের ক্ষতি হচ্ছিল। তাই অপসারণ।" 

তৃণমূলের অনাস্থায় অপসারিত তৃণমূলের পঞ্চায়েত প্রধান। তৃণমূল সূত্রে খবর, জানুয়ারিতে কুমড়া গ্রামপঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকা হয়েছিল। তৃণমূলের জেলা ও ব্লক নেতৃত্বের হস্তক্ষেপে তখনকার মতো বিষয়টি মিটে গেলেও, শেষ পর্যন্ত সেই সরতেই হল প্রধানকে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ
বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
North 24 Parganas News: শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget