এক্সপ্লোর

Siliguri Shootout: প্রকাশ্যে গুলি ! শিলিগুড়ি শুটআউট কাণ্ডে গ্রেফতার ৩

Siliguri Crime: শিলিগুড়ির শুটআউট কাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ।

সনৎ ঝা,দার্জিলিং: শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের ৩৮ নং ওয়ার্ডের  সুকান্তনগর এলাকায় প্রকাশ্যে গুলি চালানোর (Shootout) ঘটনার কিনারা করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভাক্তিনগর থানার পুলিশ। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম বিদ্যুৎ সাহা। ঘটনার তদন্ত নেমে শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ (Bhaktinagar Police) তিনজনকে গ্রেপ্তার করল। ধৃত তিনজন হলো সুশীল সাহা, বাপ্পা সাহা ও ছোটন সাহা।

সিসিটিভি ফুটেজ খতিয়ে ও আহতের অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় আরও এক অভিযুক্ত রয়েছে যার নাম বান্টি সাহা সে পলাতক। সোমবার শিলিগুড়ির ভক্তিনগর থানায় ডিএসপি জয় টুডু এক সাংবাদিক বৈঠক করে জানান, ঘটনার অভিযোগ পেতেই পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে ও আহতের অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃত ৩ জন বিদ্যুৎ সাহার আতীয়।মূলত পারিবারিক বিবাদের কারণে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে  উঠে এসেছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত ১ জন বিদ্যুৎ সাহার কাকা ও ২ জন কাকাতো ভাই। ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক ধৃতদের ৮ দিনের পুলিশের রিমান্ডের নির্দেশ দেয়।

শিলিগুড়িতে চলতি মাসেই আরও এক শুটআউট

আরও পড়ুন, 'শুভেন্দুকে কেন গ্রেফতার করা হচ্ছে না ?', 'সিবিআই সেটিং' নিয়ে বিস্ফোরক শান্তনু

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই শিলিগুড়ি শহরে জমি ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনা ঘটেছে। শিলিগুড়ির সুকান্তনগরে বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন ব্যবসায়ী বিদ্যুৎ সাহা। বাইকে চড়ে এসে দুই দুষ্কৃতীর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ ব্যবসায়ীর আজ সকালে মৃত্যু হয়। আততায়ীদের চিহ্নিত করতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কিন্তু শিলিগুড়ি শহরের বুকে প্রকাশ্যে গুলি চলা ও এভাবে খুন ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছেন। স্থানীয়রা এই ধরণের ঘটনা দেখে আতঙ্কিত। ঘটনার দিন রাত ৯ টা নাগাদ নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন বিদ্যুৎ সাহা। স্থানীয়দের কথা অনুযায়ী, বাইকে চড়ে এসে দুই আততায়ী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুটি গুলি চালায় ব্যবসায়ীকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। গুলির আওয়াজে চমকে ওঠেন স্থানীয়রা। তাঁরা দ্রুত ছুটে ঘটনাস্থলে এসে পৌঁছনোর আগেই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget