এক্সপ্লোর

Darjeeling News: দার্জিলিং-এ গাড়ি ভাড়ার কোনও তালিকাই হয়নি ১২ বছর, নির্দিষ্ট ভাড়ার দাবিতে সরব স্থানীয় থেকে পর্যটক

দার্জিলিং থেকে শিলিগুড়ি। শেয়ার গাড়িতে মাথা পিছু কেউ ভাড়া হাঁকছেন ২৫০, কেউ ৩০০। কেউ আবার ভাড়া বলছেন ৩৫০। উপায় না থাকায় সেই ভাড়া গুণেই যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক, সবাইকে।

মোহন প্রসাদ, দার্জিলিং: গাড়ি ভাড়ার নির্দিষ্ট কোনও তালিকাই হয়নি ১২ বছর। তার জেরে দার্জিলিংয়ে (Darjeeling) পর্যটক থেকে গাড়ি চালক, স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়েছেন বলে অভিযোগ। একই রুটে এক একরকম ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে গাড়িচালকদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে প্রশাসন গাড়ি ভাড়া নির্দিষ্ট করুক, দাবি সকলের।

দার্জিলিং (Darjeeling) থেকে শিলিগুড়ি (Siliguri)। শেয়ার গাড়িতে মাথা পিছু কেউ ভাড়া হাঁকছেন ২৫০, কেউ ৩০০। কেউ আবার ভাড়া বলছেন ৩৫০। উপায় না থাকায় সেই ভাড়া গুণেই যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক, সবাইকে। দীর্ঘ লকডাউনের পর করোনা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পাহাড়মুখী হচ্ছেন পর্যটকরা। 

যদিও, গত কয়েকমাসে আবার দফায় দফায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে দার্জিলিঙে (Darjeeling) শেয়ার গাড়ির ভাড়া বেড়ে গিয়েছে অলিখিতভাবে। এই পরিস্থিতিতে নির্দিষ্ট ভাড়া ঠিক করুক প্রশাসন, চাইছেন সকলেই।

এক পর্যটক বলছেন, এনজেপি (NJP)-দার্জিলিং (Darjeeling) আগে ২০০ নিচ্ছিল। এখন ৩০০-৩৫০ নিচ্ছে। একটু বেড়েছে। চালক মহাসঙ্ঘের প্রেসিডেন্ট তিলক গুরুঙ্গের কথায়, কার্শিয়ং থেকে শিলিগুড়ি থেকে ১৫০ ভাড়া নিচ্ছে। তেলের দাম বেড়েছে। মেনটেন্স খরচ গাড়ির। ভাড়া বাড়াতে। নতুন ভাড়া ঠিক করুক। বেআইনি জেনেও করছি। দার্জিলিং RTO- সূত্রে খবর, ২০০৮ সালে শেষ বার ভাড়ার তালিকা তৈরি হয়েছিল। 

দফতরের আধিকারিক সোনম শেরিং লেপচা জানিয়েছেন,ভাড়া সংশোধন করে নতুন তালিকা তৈরির জন্য তিনি ইতিমধ্যেই ওপরতলায় জানিয়েছেন। কিন্তু, এখনও তা চূড়ান্ত হয়নি! এই পরিস্থিতিতে প্রশাসনিকস্তরে ভাড়া নির্দিষ্ট করে দেওয়া হলে, তবেই সমস্যার সমধান হবে মনে করছেন চালক থেকে ট্যুর অপারেটররা।

দার্জিলিং-শিলিগুড়ি রুট চালক বলছেন, পেট্রোলের দাম বেড়েছে। গাড়ির রক্ষণাবেক্ষণ। পুরো যাত্রী হয় না। শিলিগুড়ি-দার্জিলিং ২০০টাকাতে এখনও যাচ্ছি। এটা বাড়ার দরকার। দার্জিলিং-এর ট্যুর অপারেটর প্রদীপ লামার কথায়, দুর্গাপুজোর পর পর্যটক এসেছে। অনেকেই ভাড়া বেশি নিচ্ছে। প্রশাসন নির্দিষ্ট তালিকা তৈরি করুক। এই পরিস্থিতিতে গাড়ি ভাড়া সংশোধন ও নতুন তালিকা তৈরির দাবিতে ২৯ নভেম্বর দার্জিলিং মোড়ে মিছিলের ডাক দিয়েছে তরাই চালক সংগঠন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget