এক্সপ্লোর

Darjeeling Toy Train: 'রেকর্ড আয়' দার্জিলিংয়ের টয় ট্রেনের, গরমের মরসুমে তুঙ্গে টিকিটের চাহিদাও

Toy Train Ticket: দার্জিলিংয়ের এই 'জয় রাইড'টি করতে মুখিয়ে থাকে আট থেকে আশি। আর সেই টয় ট্রেন থেকেই এবার রেকর্ড আয় করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। 

মোহন প্রসাদ, দার্জিলিং: শৈলশহরে (Darjeeling) যাওয়ার পরিকল্পনার সময় প্রথমেই যা চাহিদার তালিকায় শীর্ষে থাকে তা টয় ট্রেন (Toy Train)। দার্জিলিংয়ের এই 'জয় রাইড'টি করতে মুখিয়ে থাকে আট থেকে আশি। আর সেই টয় ট্রেন থেকেই এবার রেকর্ড আয় করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (Darjeeling Himalayan Railway)। 

দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবং বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের এতটাই ভিড় সেখানে টিকিটের চাহিদাও তুঙ্গে। ১৯৯৯ সালে ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে। ১৮৭৯ থেকে ১৮৮১ সালের মধ্যবর্তী সময়ে নির্মিত এই রেলপথের দৈর্ঘ্য ৮৩.৯ কিলোমিটার। এই সাইটটি ভারতের অন্যতম পর্বত রেলপথ হিসাবে পরিচিত।  

হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর জানিয়েছেন, এই বছরের মে মাসে ইতিহাসে এক মাসে সর্বোচ্চ সংখ্যক টিকিট বিক্রি হয়েছে। তিনি বলেন, গত মাসে, ৩০ হাজার ৩০৩ জন যাত্রী টয় ট্রেনে উঠেছিলেন। যা DHR চালু হওয়ার পর থেকে এক মাসে সর্বোচ্চ সংখ্যা। এই সময়ে মাসে ৩.৫৭ কোটি টাকা উপার্জন করতে সাহায্য করেছে।' সূত্রের খবর, এর আগে সর্বোচ্চ সংখ্যা ছিল গত বছরের মে মাসে যখন ২৬,৯০৯ জন যাত্রী টয় ট্রেনে চড়েছিলেন। তখন, আয় ছিল ৩,১৯ কোটি টাকা। 

অন্যদিকে, লাভের মুখ দেখেছে বেঙ্গল সাফারি পার্কও। সেখানের এক আধিকারিক বলেন, 'আমরা চলতি অর্থবছরে (২০২২-২৩) ৫.৬৫ কোটি রুপি আয় করেছি। পূর্ববর্তী আর্থিক বছরের (২০২১-২২) আয়ের তুলনায় এটি একটি বিশাল বৃদ্ধি। আগের বছর আয় ছিল প্রায় ১.৭৬ কোটি টাকা। গত বছরের এপ্রিল থেকে এই বছরের মার্চ পর্যন্ত, পার্কটিতে ২.৮৭ লক্ষ মানুষ এসেছেন। পার্কের ডিরেক্টর এও জানান, এখন প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও বহু মানুষ পার্কে আসছে। সপ্তাহান্তে ভিড়ও হচ্ছে খুব।' 

গত বছর থেকেই রাতের পাহাড়ে টয় ট্রেন চালু করা হয়েছে। ফলে জনপ্রিয়তাও বেড়েছে। দার্জিলিং স্টেশন থেকে ঘুম পর্যন্ত যাতায়াত করছে ট্রেনটি। ১২ নভেম্বর পাহাড়ে শুরু হয়েছিল ঘুম উৎসব। ১২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চালানো হয়েছিল টয় ট্রেন। ভাড়াও সাধারণ জয় রাইডের মতো। মাঝেমধ্যেই টয় ট্রেন লাইনে বিপত্তি ঘটে। ফলে রাতের অন্ধকারে টয় ট্রেন চলাচল বেশ ঝুঁকিপূর্ণ বলেই মনে করছে অনেকে।

 

আরও পড়ুন, নিজের হাতে ৮ হাজার গাছকে সন্তানস্নেহে পালন, ১১২ বছরেও কীর্তি গড়ে চলেছেন ভারতের 'বৃক্ষ-মাতা'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট

ভিডিও

CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget