এক্সপ্লোর

Darjeeling Weather Update: জাঁকিয়ে ঠান্ডায় কাঁপছে শৈলশহর, দেখে নিন দার্জিলিং-এর আবহাওয়া

কনকনে ঠান্ডার সঙ্গে উপরি পাওনা তুষারপাত। ফলে খুশি পর্যটকরা। অন্যদিকে, সিকিমের লাচেন ও ছাঙ্গুতেও বরফ পড়া শুরু হয়েছে। গতকাল ছাঙ্গুতে আটকে পড়েন প্রায় ৪০০ পর্যটক।

দার্জিলিং: ঠান্ডায় কাঁপছে দার্জিলিং। ২৬ ডিসেম্বর দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ৩.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ১০.৫ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৭ থেকে ৭৩ শতাংশ। 

অন্যান্য

বিকেল ৪.৫১ আজ সূর্যাস্ত (IST)
কাল  ১১:১৭ চন্দ্রাস্ত (IST)
সন্ধে ১১:১৮ চন্দ্রোদয় (IST)

বড়দিন কাটতেই হাওয়া বদল। ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে। যার ফলে কমবে শীতের আমেজ। ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়ার হাত ধরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। আগামী দু-এক দিনে বৃষ্টিও নামবে পাহাড়ের কোলে।


Darjeeling Weather Update: জাঁকিয়ে ঠান্ডায় কাঁপছে শৈলশহর, দেখে নিন দার্জিলিং-এর আবহাওয়া

কলকাতায় যখন পারদ ঊর্ধ্বমুখী, তখন বরফ দেখতে সান্দাকফুতে পর্যটকের ঢল। গতকাল থেকেই তুষারপাত শুরু হয়েছে। বরফের চাদরে ঢেকেছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। কনকনে ঠান্ডার সঙ্গে উপরি পাওনা তুষারপাত। ফলে খুশি পর্যটকরা। অন্যদিকে, সিকিমের লাচেন ও ছাঙ্গুতেও বরফ পড়া শুরু হয়েছে। গতকাল ছাঙ্গুতে আটকে পড়েন প্রায় ৪০০ পর্যটক। তাঁদের উদ্ধার করে বিভিন্ন সেনা ক্যাম্পে রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলেই ফিরিয়ে আনা হবে ওই পর্যটকদের।

ভৌগলিক অবস্থান এবং আপেক্ষিক জলবায়ু: দার্জিলিং এই জেলার সদর শহর। কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র। আছে সুন্দরী ডুয়ার্স। দার্জিলিং জেলার মধ্যেই ডুয়ার্সের আবহাওয়া আর সুউচ্চ পাহাড়ি ঠান্ডা, দুইয়ের আমেজই পাওয়া যায় পুরদস্তুর। তাই দার্জিলিঙের আবহাওয়ার (Darjeeling Weather) উপর সারা বাংলার তো বটেই নজর থাকে সারা দেশের পাহাড় প্রেমীদেরই। 

আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের (toy train)কু ঝিক ঝিক...মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিং মানেই সম্মোহন। দার্জিলিং (Darjeeling) মানে রূপেও ভুলে যাওয়া, ভালবাসাতেও। এ রাজ্যের উত্তর অংশে অবস্থিত দার্জিলিং জেলা। মনোরম শৈলশহরের গর্ব করার মতো সম্পদের শেষ নেই। পাহাড়ি আমেজ, বিশ্ববিখ্যাত চা (tea garden), তিস্তা (tista)লাস্য, বাংলার বহু মণীষীর বাড়ি দার্জিলিং।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget