এক্সপ্লোর

DCP Shantanu Sinha Biswas: প্রোমোটার-পুলিশ-পলিটিশিয়ান দুর্নীতির ট্রায়াঙ্গেলে জড়িতদের গারদে ঢোকাতে পারবে কি ইডি?

ED Raid News: বড় বড় বাড়ি! বড় ব্য়বসা! কোটি কোটি টাকা! আপাত দৃষ্টিতে কেউ আইনের রক্ষক! কেউ ব্য়বসায়ী। কিন্তু, অভিযোগ তাঁরাই চালাচ্ছিলেন অসাধু কাজকর্ম!

কলকাতা: প্রোমোটার-পুলিশ-পলিটিশিয়ান- যেন দুর্নীতির ট্রায়াঙ্গেল! কোটি কোটি টাকার প্রতারণার PPP মডেল করে এভাবেই চলছিল দুর্নীতি। এদিন তারই পর্দাফাঁসের লক্ষ্যে আরও একবার তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু প্রশ্ন একটাই, এই কালো-চক্রের সঙ্গে জড়িত সবাইকে কি গারদে ঢোকাতে পারবে ইডি?

বড় বড় বাড়ি! বড় ব্য়বসা! কোটি কোটি টাকা! আপাত দৃষ্টিতে কেউ আইনের রক্ষক! কেউ ব্য়বসায়ী। কিন্তু, অভিযোগ তাঁরাই চালাচ্ছিলেন অসাধু কাজকর্ম! বেআইনি কাজকর্মের আখড়া! মানুষকে ভয় দেখিয়ে তুলছিলেন ফায়দা! কিন্তু হঠাৎই পর্দাফাঁস! প্রোমোটার, পুলিশ, পলিটিশিয়ান এ যেন দুর্নীতির ত্রিভুজ! কোটি কোটি টাকা প্রতারণার 'PPP' মডেল!

সোনা পাপপু মামলায়, কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের সূত্র ধরে, শুক্রবার একযোগে যখন ৯ জায়গায় ম্যারাথন তল্লাশি চলল। ফার্ন রোডে শান্তনু-আত্মীয়ের বাড়িতে। কান্দি, মুর্শিদাবাদে শান্তনুর বাড়িতে, কসবায় স্ক্যানারে কলকাতা পুলিশের SI, ভবানীপুরে অতুল কাটারিয়ার বাড়িতে, নারকেলডাঙায় ব্যবসায়ীর ফ্ল্যাটে ED অভিযান চালিয়েছিল। এছাড়াও মার্ক্যুইজ স্ট্রিটে ব্যবসায়ীর হোটেল-বাড়িতে ED হানা দেয়। রয়েড স্ট্রিটে ব্যবসায়ীর হোটেলেও তল্লাশি চালান হয়। তখনই সামনে উঠে এল দুর্নীতির এই PPP মডেল।

গত ১৫ মে, আদালতে ইডি দাবি করে, জমি দখলের জন্য প্রোমোটার-পুলিশ-ক্রিমিনালের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন ধৃত ব্যবসায়ী জয় এস কামদার ও শান্তনু সিনহা বিশ্বাস। তাতে কলকাতা পুলিশের বেশ কয়েকজন কর্মীও যুক্ত ছিলেন। সেই সূত্র ধরে এদিন শুক্রবার, কসবার এন কে ঘোষাল রোডে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলি শাহের বাড়িতে পৌঁছে যায় ইডি। ইডি সূত্রে খবর, কনস্টেবল হিসেবে চাকরিজীবন শুরু করেছিলেন এই পুলিশ অফিসার। বর্তমানে SI পদে কর্মরত রুহুল আমিন আলি শাহ কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সে রয়েছেন। তবে পুলিশ মহলে তিনি শান্তনু সিন্হা বিশ্বাস-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। একটা সময় কর্মরত ছিলেন হেয়ার স্ট্রিট থানা ও শেক্সপিয়র সরণি থানায়। এমনকী, কলকাতা পুলিশের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়কও ছিলেন এই রুহুল!

কেন্দ্রীয় এজেন্সি আদালতে রিপোর্ট দিয়ে দাবি করেছে--- কলকাতা পুলিশের DC শান্তনু সিন্হা বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের সূত্রে। পুলিশে ব্যাপক প্রভাব ছিল ব্য়বসায়ী জয় কামদারের। পয়লা এপ্রিলের তল্লাশিতে জানা যায়, জয় এস কামদার নিয়মিত পুলিশ অফিসারদের উপহার পাঠাতেন। ED-র দাবি, অফিসে তল্লাশিতে জয় এস কামদারের এক কর্মীর একটি ডায়েরি বাজেয়াপ্ত হয়। যেখান থেকে অনেককে উপহার পাঠানোর কথা জানা গেছে। কোর্টে দেওয়া রিপোর্টে ED-র আরও দাবি, বাজেয়াপ্ত ডায়েরি থেকে জানা গেছে, 'শান্তনু স্য়র'-কেও উপহার পাঠানো হয়েছিল।

শান্তনু সিন্হা বিশ্বাসের মদতে জয় এস কামদার একাধিক বেআইনি কাজে জড়িয়েছিলেন। কোর্টে পেশ করা রিপোর্টে ED আরও দাবি করেছে, জয় এস কামদারের অফিস থেকে বাজেয়াপ্ত ডিজিটাল ডিভাইস থেকেও অনেক তথ্য় মিলেছে। সেখানে 'শান্তনুদাকে পাঠাতে হবে', '১৮ জানুয়ারি, ২০২৪-এ ফাইল শান্তনু স্য়রকে দেওয়া হয়েছে'-র মতো মন্তব্য়ও ছিল। তদন্তে সামনে এসেছে 'শান্তনুদা'ই ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিন্হা বিশ্বাস।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, প্রবাসী বা প্রবীণ নাগরিকদের সফট টার্গেট করা হত। তাঁদের বিরুদ্ধে ভুয়ো মামলা করে থানায় ডেকে হয়রানি করা হত। নেপথ্যে থেকে তাতে মদত দিতেন কলকাতা পুলিশের DC শান্তনু সিন্হা বিশ্বাস। আর এই প্রোমোটার, পুলিশ কর্তার হয়ে ফোরফ্রন্টে থেকে কাজ করত সোনা পাপ্পু। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুই সামনে থেকে হুমকি দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করত। তারপর নামমাত্র টাকায় হাতিয়ে নেওয়া হত জমি। ED সূত্রে আরও দাবি, এই চক্রে জড়িত ছিলেন কলকাতা পুরসভার কাউন্সিলরদের একাংশও। পুলিশ ও ক্রিমিনালদের নিয়ে রীতিমতো তোলাবাজির চক্র চালাতেন কাউন্সিলররা। এলাকায় প্রোমোটারর কোনও কাজ করতে গেলে তোলা দিতে হত কাউন্সিলরকে। টাকা পাওয়ার পরও তাঁদের অনুমোদিত সিন্ডিকেটের থেকে নির্মাণের সামগ্রী না কিনলে মোটা অঙ্কের জরিমানা দাবি করা হত। আর এই পুরো চক্রে মদত দিত পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
Advertisement

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget