এক্সপ্লোর

Howrah: হাওড়ার বহুতলের নিচ থেকে উদ্ধার সদ্যোজাত কন্যা সন্তানের মৃতদেহ

Howrah News: সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে ১১ নম্বর কাউস ঘাট রোডে একটি বহুতলের তিনতলায় থাকেন এক মহিলা ও তাঁর মা।

সুনীত হালদার, হাওড়া: বহুতলের নিচ থেকে উদ্ধার সদ্যোজাত কন্যা সন্তানের মৃতদেহ (Dead Body)। হাওড়া (Howrah) জেলার ঘটনা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিবপুর (Shibpur) কাউস ঘাট রোড এলাকায়। বাসিন্দাদের অভিযোগ সদ্যোজাতকে ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে। জোরে কিছু পড়ার আওয়াজ শুনে তারা এসে দেখতে পান। শিবপুর থানার (Shibpur Thana) পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে ১১ নম্বর কাউস ঘাট রোডে একটি বহুতলের তিনতলায় থাকেন এক মহিলা ও তাঁর মা। যানা যায় সেই মহিলা সন্তান প্রসব করেছিলেন। এরপরই অভিযুক্ত মহিলা ও তাঁর মা মিলে সেই সন্তানকে হত্যা করেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ভিসেরা পরীক্ষার জন্য দেহের কিছু অংশ সংগ্ৰহ করা হয়েছে।ওই মহিলা ও তাঁর মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া দেখা গিয়েছিল জলপাইগুড়িতে 

কিছুদিন আগেই, একেবারে যেন রবিনসন স্ট্রিটের ঘটনা। তবে এখানে গল্পটা একটু অন্যরকম। নিজেই বাড়ির কর্তাকে খুন করে সেই মৃতদেহ আগলে রাখার অভিযোগ উঠল মেয়ে ও মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। 

ঠিক কী ঘটনা হয়েছিল?

তিনদিন থেকে বাবার মৃতদেহ আগলে রাখার অভিযোগ উঠল বাড়ির মেয়ে ও মায়ের বিরুদ্ধে। ঘটনাস্থলে কোতয়ালি থানার পুলিশ এসে বাড়ি থেকে মৃতদেহ বের করে। এরপরই অভিযুক্ত মেয়ে ও স্ত্রীকে ব্যাপক মারধর করে মৃত অজিত কর্মকারের বোন। এই ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে বাড়ির কর্তার সঙ্গে ঝামেলা হচ্ছিল তাঁর মেয়ে ও স্ত্রী-র। নানা সময় প্রতিবেশীরা সেই বাড়ি থেকে ঝামেলা হওয়ার আঁচও পেতেন। কিন্তু এতটা নির্মম পরিণতি হবে, তা কেউই আন্দাজ করতে পারেনি।

জানা গিয়েছে, মৃতের নাম অজিত কর্মকার। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন তিনি। অভিযোগ অজিত বাবুর মেয়ে অনিন্দিতা কর্মকার, স্ত্রী অঞ্জলি কর্মকার অজিত বাবুকে মেরে তাঁর মৃতদেহ তিনদিন ধরে আগলে রেখেছিল বলে অভিযোগ। তদন্তে কোতোয়ালি থানার পুলিশ।

আরও পড়ুন: "কোনও অথরিটি আমার বিরুদ্ধে কোনও অর্ডার করেননি,'' প্রতিক্রিয়া মানিক ভট্টাচার্যর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত

ভিডিও

Blood Bank Scam: চলতি বছরের প্রথম ৬ মাসেই ভিন রাজ্যে ৬ কোটি টাকার লোহিত কণিকা এবং প্লাজমা বিক্রি!
Blood Bank Scam: মে মাসে দঃ ২৪ পরগনায় বেসরকারি নার্সিংহোমের রক্ত বিক্রির বেনিয়মের পর্দাফাঁস
TMC News: লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নথিভুক্ত জমিতে কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস?
Arms Recovery: রবিবার সাতসকালে অশোকনগরে অস্ত্র পাচারের হদিশ পেল CID এবং অশোকনগর থানার পুলিশ
Rajarhat Blast News: রাজারহাটে বিস্ফোরণ। ভাড়াটের পর গ্রেফতার দালাল। ধৃত বেড়ে ২ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget