এক্সপ্লোর

Manik Bhattacharya: "কোনও অথরিটি আমার বিরুদ্ধে কোনও অর্ডার করেননি,'' প্রতিক্রিয়া মানিক ভট্টাচার্যর

TET Scam: টেট (TET) দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিরুদ্ধে সিবিআই লুক আউট নোটিস জারি করে।

কলকাতা: লুক আউট নোটিসের (Look Out Notice) মধ্যেই খোঁজ মিলল মানিক ভট্টাচার্যের। "কোনও অথরিটি আমার বিরুদ্ধে কোনও অর্ডার করেননি''। প্রতিক্রিয়া প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতির। টেট (TET) দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিরুদ্ধে সিবিআই লুক আউট নোটিস জারি করে। এদিন প্রতিক্রিয়া দিতে গিয়ে মানিক ভট্টাচার্য বলেন, "আমার কাছে যখন যখন যা যা নির্দেশ এসেছে। প্রত্যেকটি বিষয়ে আমি পুঙ্খানুপুঙ্খ পালন করেছি। কোনও সমস্যা নেই। কোনও অথরিটি আমার বিরুদ্ধে কোনও অর্ডার করেননি।''

টেট (TET) দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে সিবিআই। সিবিআইয়ের (CBI) দাবি, এক সপ্তাহ ধরে মানিক ভট্টাচার্যের ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে. কিন্তু যোগাযোগ করা যায়নি। মানিকের ফোন সুইচড অফ, কলকাতার ফ্ল্যাট ও নদিয়ার বাড়িতেও খোঁজ মেলেনি, দাবি সিবিআই সূত্রে। এমনকী মানিক ভট্টাচার্য দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সিবিআই। এমনটাই খবর সূত্রের। আর লুক আউট নোটিসের (Look Out Notice) মধ্যেই খোঁজ মেলে মানিকের। এবিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি জানান, "আমার কাছে যখন যেমন নির্দেশ এসেছে, প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছি। কোনও অথরিটি আমার বিরুদ্ধে কোনও অর্ডার করেননি। আমার যে নির্বাচন ক্ষেত্রে সেখানেও আমি যোগাযোগে আছি।'' 

মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক (TMC MLA)। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি করা হয় মানিক ভট্টাচার্যকে।  নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছিল CBI ও ED। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। ২০১৪’র প্রাথমিক টেট দুর্নীতির মামলায়, মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। 

এদিকে স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে সুবীরেশ ভট্টাচার্যের ফ্ল্যাটে সিবিআই। সুবীরেশের বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ফ্ল্যাটে তল্লাশি সিবিআইয়ের। স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে বাঁশদ্রোণীর এই ফ্ল্যাটই সিল করে দিয়েছিল সিবিআই। সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ কলকাতায় আসেন সুবীরেশ ভট্টাচার্য। ব্রহ্মপুরে সিবিআই-এর সিল করা ফ্ল্যাটে আসেন সুবীরেশ। আমার আমলে কোনও দুর্নীতি হয়নি, বিমানবন্দরে দাবি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর। পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে, বাড়িতে এসে সুর নরম করে দাবি সুবীরেশের। গতকাল প্রায় ১০ ঘণ্টা ধরে তাঁর বাড়ি ও অফিসে চলে অভিযান । দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিল করে দেওয়া হয় বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ফ্ল্যাট। তল্লাশি চলে সুবীরেশ ভট্টাচার্যের উত্তরবঙ্গের বাংলো ও অফিসেও। 

আরও পড়ুন: Calcutta High Court: রাজনাথ, স্মৃতি, নাড্ডাদের সম্পত্তির উৎস কী, খতিয়ে দেখা হোক শিশির, শুভেন্দু, সেলিমের সম্পত্তিও, মামলা হাইকোর্টে

 

সেরা শিরোনাম

Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget