এক্সপ্লোর

Kolkata News: গলফ গ্রিনের ফ্ল্যাট থেকে উদ্ধার যুগলের দেহ, আটক দুই বন্ধু, মুখ খুললেন প্রতিবেশীরা

Golf Green Deadbody Recovered: গলফ গ্রিনের ফ্ল্যাট থেকে যুগলের দেহ উদ্ধার। আটক আর এক যুবক এবং তরুণী।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: গলফ গ্রিনে ফ্ল্যাট থেকে উদ্ধার জোড়া দেহ। এপ্রিলে গলফ গ্রিনের ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তিলজলার মহম্মদ দিলশাদ। সেই ফ্ল্যাট থেকেই দিলশাদ এবং তাঁর বান্ধবীর দেহ উদ্ধার। ফ্ল্যাটের মেঝেতে পড়েছিল দেহ দু'টি। ওই ফ্ল্যাট থেকেই নেশাগ্রস্থ অবস্থায় আটক এক যুবক ও তরুণী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। (Golf Green Deadbody Recovered)

রবিবার সকালে গলফ গ্রিনের ওই ফ্ল্যাট থেকে দিলশাদ এবং তাঁর বান্ধবীর দেহটি উদ্ধার হয়। দিলশাদ আদতে তিলজলার বাসিন্দা। গত এপ্রিল মাসে ফ্ল্যাটটি ভাড়া নেন তিনি। ওই ফ্ল্যাটে আনাগোনা ছিল দিলশাদের ফ্ল্যাটে। এদিন ওই ফ্ল্যাট থেকেই দেহ দু'টি উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দু'টি দেহই মেঝেতে পড়েছিল। তাঁরাই পুলিশকে খবর দেন। দেহ দু'টি উদ্ধার করা হয় সেখান থেকে। (Kolkata News)

আরও পড়ুন: সোনারপুরে অভিষেকের সঙ্গে ধাক্কাধাক্কিতে ধৃত আকাশ গায়েনের তৃণমূল সংযোগ, কী বলছে পরিবার?

ওই ফ্ল্যাটে দিলশাদের আরও দুই বন্ধু ছিলেন, এক যুবক এবং এক তরুণী। তাঁরা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তাঁদের আটক করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। ওই যুবক এবং তরুণীর বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে। পুলিশের আধিকারিকরা গিয়ে দেহ উদ্ধারের কাজ শুরু করেন। ওই আবাসনে ভিড় করেছেন অনেকেই। ওই ফ্ল্যাটে দিলশাদের বন্ধুবান্ধবদের আনাগোনা লেগেই থাকত বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: সোনারপুরে অভিষেককে ঘিরে তুলকালাম, ‘ডিমের দাম বাড়বে’, প্রতিক্রিয়া দিলীপের

ঘটনাস্থলে উপস্থিত এলাকার এক বাসিন্দা বলেন, "আমি তো বাইরে ছিলাম। আমাকে খবর দিল যে এমন ঘটনা ঘটেছে। এসে দেখি একটি ছেলে এবং একটি মেয়ে। তিন জন পরে এসে...ওদেরই বন্ধুবান্ধব মনে হয়। ১০০ ডায়াল করে ওরা খবর দেয়।" ওই ফ্ল্যাটে কিছু ঘটেছে বলে সন্দেহ করছিলেন প্রতিবেশীরা। সেই মতোই অনেকে ভিড় করেন বলে জানা গিয়েছে।

অন্য আর এক ব্যক্তি বলেন, "রাত ১২টায় চূড়ান্ত নেশা করে হয় বাড়িতে ঢুকছে, নয়ত বগলদাবা ৪-৫টি বোতল। কী ছেলে, কী মেয়ে, বোথ। এটা দীর্ঘদিন। আজকের ব্যাপার নয়। আমরা বলতে গেলে তো সমস্যা হয়!" ওই এলাকায় অনেকেই ভাড়া থাকেন। ভাড়া দেওয়া ফ্ল্যাটেই এমন ঘটনা ঘটল। অতিরিক্ত মদ্য়পানের জেরেই ওই যুগলের মৃত্যু হয়েছে, না কি অন্য কোনও ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget