এক্সপ্লোর

Egra Bombing: ‘হে ভগবান! এত ছিন্ন ভিন্ন মৃতদেহ!’ এগরায় বিস্ফোরণে মৃত্যুমিছিল, শিউরে উঠলেন প্রধান বিচারপতি

Calcutta High Court: এগরা বিস্ফোরণকাণ্ডে NIA তদন্তের দাবিতে শুভেন্দু অধিকারীর দায়ের মামলায়, বৃহস্পতিবার বিস্ফোরণকাণ্ডের ছবি দেখে এভাবেই বিস্ময় প্রকাশ করলেন প্রধান বিচারপতি।

সৌভিক মজুমদার, সন্দীপ সরকার ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: এগরায় ভয়াবহ বিস্ফোরণে আটটা মানুষের মৃত্য়ুতে হতবাক কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। বিস্ময়প্রকাশ করে তিনি বলেন, হে ভগবান, এত ছিন্নভিন্ন মৃতদেহ! পাশাপাশি তিনি এও বললেন, বিস্ফোরণের ব্যাপকতা এবং মৃত্যু দেখে আদালত মনে করছে, এক্ষেত্রে বিস্ফোরক আইনে মামলা রুজু করার পর্যাপ্ত রসদ রয়েছে।

হে ভগবান....এত ছিন্ন ভিন্ন মৃতদেহ। এগরা বিস্ফোরণকাণ্ডে NIA তদন্তের দাবিতে শুভেন্দু অধিকারীর দায়ের মামলায়, বৃহস্পতিবার বিস্ফোরণকাণ্ডের ছবি দেখে এভাবেই বিস্ময় প্রকাশ করলেন প্রধান বিচারপতি। মঙ্গলবার দুপুর নাগাদ, ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে এগরার খাদিকুল গ্রাম। বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় ৮ জনের দেহ। 

কিন্তু এত বীভৎস বিস্ফোরণের পরও, মূল অভিযুক্ত ভানু বাগ ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক আইনের কোনও মামলা রুজু করেনি পুলিশ।

কী কারণে এমনটা করল পুলিশ? সরাসরি এনআইএ এড়াতেই কি এই কৌশল? বুধবারই এই প্রশ্ন তোলে এবিপি আনন্দ। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, বিস্ফোরণের ব্যাপকতা এবং মৃত্যু দেখে আদালত মনে করছে, এক্ষেত্রে বিস্ফোরক আইনে মামলা রুজু করার পর্যাপ্ত রসদ রয়েছে। CID খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে যে, বিস্ফোরক আইনে মামলা রুজু করার মতো তথ্য প্রমাণ পাচ্ছে কিনা। বিস্ফোরক আইনে মামলা হলে, নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের অধিকার NIA-র হাতে থাকবে।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আপনি NIA তদন্ত চেয়ে হাইকোর্টে যেতেই পারেন। আপনার অধিকার। কিন্তু, মৃত্যু নিয়ে রাজনীতি করবেন না। যেখানে একটা করে মৃত্যু হচ্ছে সেখানে গিয়ে মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা হচ্ছে। ওরা রাজনৈতিকভাবে দেউলিয়া। ওদের কোনও উপায় নেই মৃত্যু নিয়ে রাজনীতি করা ছাড়া।'                                                                                  

এগরার বিস্ফোরণের ঘটনায়, ১২ জুনের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার সিআইডি নিজে থেকে বিস্ফোরক আইনে মামলা রুজু ক রে কি না, সেদিকেই সবার নজর।                              

 

আরও পড়ুন, রোজ খাবার প্যাক করছেন অ্যালমিনিয়াম ফয়েলে ? কতটা ক্ষতি জানেন?

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget