এক্সপ্লোর

Dengue : ডেঙ্গি আক্রান্ত হয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু, হাওড়ায় ভয়াবহ মশাবাহিত রোগ

Howrah Dengue Death Update : ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোম, মাল্টি অর্গান ফেলিওরের উল্লেখ করেছে হাসপাতাল। 

ভাস্কর ঘোষ, সন্দীর সরকার, হাওড়া : পুজোর মুখে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি। ভয়াবহ অবস্থা হাওড়ার। অগাস্টের পর ফের হাওড়ায় মৃত্যু ডেঙ্গিতে । এবার বালিতে ডেঙ্গি আক্রান্ত হয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু হল। 

কী হয়েছিল রোগীর 
জানা গিয়েছে, ৩১ অগাস্ট থেকে জ্বর নিয়ে অসুস্থ ছিলেন তৌসিফ সদর। ২টি হাসপাতাল ঘুরে তৃতীয় হাসপাতালে ভর্তি হওয়ার পরে ভেন্টিলেশনে পাঠাতে হয় ডেঙ্গি আক্রান্ত ছাত্রকে। হাসপাতাল সূত্রের খবর, ডেঙ্গির প্রভাব পড়ে কিডনি, লিভার, হার্ট ও ব্রেনে । ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোম, মাল্টি অর্গান ফেলিওরের উল্লেখ করেছে হাসপাতাল। 

হাওড়ায় ২ সপ্তাহের মধ্যে ডেঙ্গিতে ২ জনের মৃত্যু
অগাস্ট মাসে হাওড়ায় ২ সপ্তাহের মধ্যে ডেঙ্গিতে ২ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে এবার হাওড়ার ৯ নম্বর ওয়ার্ডে প্রথমবার পাওয়া গেল ডেঙ্গির লার্ভা।  এই পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে পথে নামলেন হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। সোমবার হাওড়ার ৮, ৯ ও ৫০ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। 

গত ৩১ অগাস্ট এই ৮ নম্বর ওয়ার্ডে এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়। মৃতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান। হাওড়া পুরসভা প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, ' নিকাশি ব্যবস্থা নিয়ে সবার সঙ্গে কথা বলেছি,সাফাইকর্মীরা ঠিকঠাক যাচ্ছেন কিনা, জল না জমে থাকে এসব নিয়ে সচেতন করেছি, মানুষকেও সচেতন হতে হবে।' 
 
আরও পড়ুন :

ডেঙ্গি নিয়ে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের কাছে তথ্য গোপনের অভিযোগ

আতঙ্কিত এলাকাবাসী
প্রশাসনিক তত্‍পরতায় খুশি হলেও, ডেঙ্গিতে মৃত্যু নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। 'মৃত্যুর পর থেকে এখন সাফাইকর্মী আসে পরিষ্কার হয়, আগে হলে আরও ভাল হত' , দুঃখ করে জানালেন ডেঙ্গিতে মৃতের আত্মীয় ববি হাজরা। চলতি বছরে ৪ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়ায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৩৮১ জন। মৃত্যু হয়েছে ২ জনের। 

ডেঙ্গি সংক্রমণ মারাত্মক
শেষ এক সপ্তাহে হাওড়া পুর এলাকায় ডেঙ্গি সংক্রমণ মারাত্মক বেড়েছে।   ইতিমধ্যে হাওড়ার ৫০টি ওয়ার্ডে ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা করেছে পুরসভা। তাতে দেখা গেছে, যেখানে আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে মৃত্যু হয়নি। 
যেসব জায়গায় সংক্রমণ কম, সেখানেই মৃত্যু হয়েছে। ডেঙ্গি ভাইরাসের কোনও বিশেষ ভ্যারিয়েন্টের জন্য কি এমন ঘটছে? জানতে পতঙ্গবিদদের সাহায্য নিচ্ছে হাওড়া পুরসভা। 

                                                                                   

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget