এক্সপ্লোর

Kanchenjunga Train Accident: ৫,৬,৮....১৫! ফাঁসিদেওয়ার রেল দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Death Toll On The Rise:সোম-সকালের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮, জখম অন্তত ৪১ জন। তবে পরিস্থিতি যে রকম, তাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকারীদের

আবির দত্ত ও সনৎ ঝাঁ, শিলিগুড়ি: ফাঁসিদেওয়ায় ভয়ঙ্কর রেল দুর্ঘটনায় (Kanchenjunga Train Accident Death) মৃতের সংখ্যা বেড়ে ১৫, খবর পিটিআই সূত্রে। জখম অন্তত ২৫। তবে রেলের দাবি, ৯ জনের মৃত্যু হয়েছে।  পরিস্থিতি যে রকম, তাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকারীদের। এদিন সকালে ফাঁসিদেওয়ার কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা দেয় একটি মালগাড়ি। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় অনেককেই বালেশ্বরের করমণ্ডলের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। এদিন মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায় কাঞ্চনজঙ্ঘার বগি, লাইন থেকে ছিটকে যায় আরও একটি বগি। নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরই এই ঘটনা ঘটে। কিন্তু একই লাইনে কী করে দুটি ট্রেন উঠে এল? আপাতত সেটিই প্রশ্ন।

এখন যা ছবি...
রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও জয়া বর্মা সিনহা জানান, সোমবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। আপাতত উদ্ধারকাজ শেষ। সাংবাদিক বৈঠকে তিনি আরও জানান, এই দুর্ঘটনায় মালবাহী গাড়ির চালক এবং সহকারী-চালকের মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডও। দুর্ঘটনার খবর পেতে স্থানীয়রাই প্রথমে উদ্ধারে ছুটে আসেন। পরে আসনে নিউ জলপাইগুড়ি স্টেশনের রেলের এরিয়া অফিসার। কিছু কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান জয়া। সব মিলিয়ে তুমুল আলোড়ন ফাঁসিদেওয়ায়। 

আর যা...
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মেরেছিল মালগাড়িটি। সেই অভিঘাতে পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। একটি কামরা আরেকটি কামরার ওপর উঠে যায়। আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল পৌনে ৯টা নাগাদ দার্জিলিঙের রাঙাপানি স্টেশন পেরোতেই নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে ফাঁসিদেওয়ার নির্মলজোত এলাকায় ট্রেনের পিছনে মালগাড়ি ধাক্কা মারে। যাত্রী বোঝাই ট্রেনের দুটি কামরা পুরোপুরি উল্টে যায়। সিগন্যাল-বিভ্রাটে দুর্ঘটনা কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। তবে এই দুর্ঘটনার পরে আপাতত উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল-যোগাযোগ ব্যাহত হয়েছে। যদিও রেলের তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজ শেষ। আজ থেকে ঠিক এক বছর আগে ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। বালেশ্বরে লাইনচ্যুত হয়ে যায় সেই ট্রেন। জানা যায়, করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে একই লাইনে এসে পড়ে একটি মালবাহী ট্রেন। দুই ট্রেনের মধ্যে একেবারে মুখোমুখি সংঘর্ষে ২৯৬ জনের মৃত্যু হয়। সেই আতঙ্কের স্মৃতিই আবার ফিরল ফাঁসিদেওয়ায়।

আরও পড়ুন:দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, 'গাফিলতির তদন্ত হবে', ঘটনাস্থলে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget